‘প্রতি মাসে ২১০০ টাকা ভাতা, বিনামূল্যে ২ সিলিন্ডার..’ , ঝাড়খণ্ডে প্রতিশ্রুতি শাহের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন নিয়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। রবিবার ঝাড়খণ্ডে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর সেই নির্বাচনের প্রচারে নেমে একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তিনি আক্রমণ করেন। পাশাপাশি দিয়েছেন একগুচ্ছ আমজনতাকে প্রতিশ্রুতি। 

শাহ বলেন, ‘হেমন্ত সরকারের অধীনে, মহিলাদের দুর্দশার সমস্ত রেকর্ড ভেঙে গেছে এবং ঝাড়খণ্ড নাবালিকা মেয়েদের পাচার এবং মহিলাদের অপহরণে দ্বিতীয় স্থানে রয়েছে। শুধু তাই  নয় ধর্ষণের ঘটনা প্রায় ৪২ শতাংশ বেড়ে গিয়েছে। আদিবাসী মহিলাদের  জমি দখল হয়ে যাচ্ছে। তাই আমাদের দল রাজ্যে এলে এই দখলদারিত্ব কমে যাবে । ‘ পাশাপাশি ভোট প্রসঙ্গে বলতে গিয়ে শাহ দাবি করেছেন, ‘ঝাড়খণ্ডের এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়, ঝাড়খণ্ডের ভবিষ্যত সুরক্ষিত করার নির্বাচনও।  ‘ শুধু তাই নয় এদিন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  রেজোলিউশন লেটার প্রকাশ করেছেন। যেখানে তিনি  ঝাড়খণ্ডের আমজনতাদের  দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি। একথায় বলা যায়, ঝাড়খণ্ড থেকে ভোট পেতে একেবারে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির।

 একনজরে দেখে নিন ঝাড়খণ্ডে বাসিন্দাদের  জন্য কী কী প্রতিশ্রুতি দেন অমিত শাহ।

১) মহিলারা প্রতি মাসে  ১১ তারিখে ২১০০ টাকা করে পাবেন।

২) ৫০০  টাকায় সিলিন্ডার এবং বছরে দুটি সিলিন্ডার বিনামূল্যে।

৩) পাঁচ বছরে পাঁচ লাখ চাকরি।

৪) ৫  বছরের মধ্যে ঝাড়খণ্ডের যুবকদের জন্য ৫  লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।  

৫) প্রত্যেক স্নাতক এবং স্নাতকোত্তর যুবকদের প্রতি মাসে ২,০০০  টাকা দেওয়া হবে।

৬) প্রতিটি গরীবের জন্য একটি স্থায়ী ঘর।

৭) UCC নিশ্চিতভাবে ঝাড়খণ্ডে বাস্তবায়িত হবে এবং আদিবাসীরা সম্পূর্ণভাবে এর বাইরে থাকবে।

৮) সরকারি পদে নিয়োগে স্বচ্ছতা আনা হবে  ।

৯) জামশেদপুরে ভগবান বিরসা মুণ্ডার স্মৃতিসৌধ তৈরি হবে ।

১০ ) অবৈধ অনুপ্রবেশ বন্ধ হবে।

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়