জন্মদিনে রাতদিন এক করে ‘মন্নত’-এর বাইরে পাহারা, পুলিশদের খাবার পাঠালেন খোদ কিং খান

এর একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এসআরকে তাঁর দলের সদস্যদের দিয়ে মন্নতের বাইরে মুম্বাই পুলিশ কর্মীদের জন্যে কয়েক বাক্স খাবার এবং রিফ্রেশমেন্ট বক্স পাঠিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  গতকাল ২ নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর জন্মদিনের জন্যে গোটা বছর অপেক্ষায় থাকেন ভক্তরা। দেশের কোণে কোণে শাহরুখ ভক্তরা কেক কেটে নায়কের জন্মদিন উদযাপন করেন। এদিন দেশের কোণে কোণে থেকে ভক্তদের ঢল শাহরুখের বাড়িতে হাজির হন নায়ককে এক ঝলক দেখার জন্যে। সেই কারণে আগে থেকেই মন্নতের বাইরে পুলিশী নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। এ বারও তার অন্যথা হয়নি। অভিনেতাকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। তাই আগে থেকেই মন্নতের বাইরে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছিল।

শনিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা অভিনেতার বাড়ির বাইরে পাহারা দিয়েছেন। এমন অবস্থায় নায়কও নিরাশ করেনি কাউকে। অভিনেতা এদিন তাঁর বাড়িতে পাহারা দেওয়া সকল পুলিশকে খাবারের বাক্স পাঠিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। সাধেই কি তিনি বাদশা! সকল খেয়াল থাকে তাঁর। এটাই তাঁর উপযুক্ত প্রমাণ। এর একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এসআরকে তাঁর দলের সদস্যদের দিয়ে মন্নতের বাইরে মুম্বাই পুলিশ কর্মীদের জন্যে কয়েক বাক্স খাবার এবং রিফ্রেশমেন্ট বক্স পাঠিয়েছেন। আর অভিনেতার এমন অঙ্গভঙ্গির প্রশংসা না করে থাকতে পারেননি ভক্তরা। নিরাপত্তার কারণে এসআরকে এ বছর মন্নত থেকে বেরোননি।

 

যদিও তার বাড়ির চারপাশের এলাকা ব্যারিকেড করা হয়েছিল এবং পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় ভিড় জমেনি তেমন। তবে SRK তাঁর ভক্তদের জন্যে শহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন, সেখানেই তাঁর জন্মদিন উদযাপন করেছেন। ইভেন্টে তাঁকে তাদের সঙ্গে কথোপকথন করতেও দেখা গিয়েছিল। তাঁদের বিনোদন দেওয়ার জন্য ঝুমে জো পাঠানের বীটে নেচেওছেন। পরে, তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন লিখেছেন, “আপনাদের সকলকে ধন্যবাদ আসার জন্য এবং আমার সন্ধ্যা বিশেষ করে তোলার জন্য।” কাজের ফ্রন্টে, এসআরকে-কে পরবর্তীতে সুজয় ঘোষ পরিচালিত কিং-এ দেখা যাবে। ছবিটিতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করবেন এবং এটি আগামী বছরের শুরুর দিকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের