চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভক্তের ডাকে সাড়া শাহরুখের, ৯৫ দিন পরে দিলেন দর্শন

নিজস্ব প্রতিনিধিঃ গোটা বিশ্ব জুড়ে তাঁর অগণিত ভক্ত। সকলেই চান তাঁকে একবার সামনে থেকে দেখতে। এমনই এক ভক্ত হলেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা। তিনি শাহরুখ খানকে একবার দেখার জন্য প্রায় ৯৫ দিনেরও বেশি সময় ধরে  মন্নতের বাইরে বসে ছিলেন। আর এই খবর জানতে পেরেই বলিউড বাদশা বাইরে অপেক্ষারত অনুরাগীকে বাড়ির অন্দরমহলে ডেকে পাঠান। শুধু তাই নয় ভক্তের  সঙ্গে ছবিও তুলেছেন শাহরুখ।

ঝাড়খণ্ডের ওই ব্যক্তি কাজ ছেড়ে সুপারস্টারের বাড়ির বাইরে টানা ৯৫ দিন ধরে বসে ছিলেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘ শাহরুখের সঙ্গে দেখা করার জন্য তিনি নিজের কেন্দ্রটি বন্ধ করে মুম্বইয়ে পাড়ি দেন। তার পর শুরু হয় অপেক্ষা।‘

গত ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। আর তখনই ঝাড়খণ্ডের  ওই  খবর ছড়িয়ে পড়ে  সোশ্যাল মিডিয়া জুড়ে। তাতেই নজর পড়ে বাদশা টিমের। তা দেখার পরেই ঝাড়খণ্ডের ওই ব্যক্তিকে বাড়িতে ডেকে পাঠান শাহরুখ। তাঁর সঙ্গে ছবি তোলেন। ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগেও একাধিকবার ভক্তদের অনুরোধ রেখেছিলেন বলিউড বাদশা। বলা বাহুল্য, শাহরুখ খানকে শেষবার তাপসী পান্নু, বোমান ইরানি এবং ভিকি কৌশলের সঙ্গে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, সেখানে  মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কিং খান।  

Published by:

Share Link:

More Releted News:

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ