চন্দ্রকোনায় পুজোর ছুটিতে একের পর এক স্কুলে দুঃসাহসিক চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: পুজোয় ছুটি ছিল স্কুল, স্কুল খুলতেই চক্ষু চড়ক গাছ প্রধান শিক্ষকের, ভাঙা রয়েছে স্কুলের দরজা, খোলা রয়েছে আলমারি, ডাক পড়ল পুলিশের।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (Chandrakona)১ নম্বর ব্লকের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের। পুজোতে ছুটি ছিল স্কুল আর এই সুযোগ নিয়েই স্কুল গেটের তালা এবং ভেতরে থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙে চুরি। চুরি গিয়েছে স্কুলের বেশ কিছু নথি।

স্কুলের আলমারির ভেতর থাকা একটি ল্যাপটপ ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। আজ স্কুল খুলতেই চক্ষু চড়ক গাছ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। স্কুলে পৌঁছে শিক্ষকরা দেখেন স্কুলের গেটে তালা ভাঙ্গা রয়েছে, রুমের ভেতর থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙে ফেলা হয়েছে, আলমারির ভেতর থাকা একটি ল্যাপটপ(Laptop) ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা।

ঘটনার খবর দেওয়া হয় রামজীবনপুর আউট পোস্ট ফাঁড়িতে(Ramjibanpur Police Fari)। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পুলিশ। পুলিশ গিয়ে সমস্ত ঘটনা খতিয়ে দেখে। শুধু লক্ষীপুর উচ্চ বিদ্যালয়েই চুরি নয় পাশে থাকা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়েও(laxmipur Primary School) একই ভাবে তান্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক বিদ্যালয় ও ভাঙচুর করা হয়েছে আলমারি। পুলিশ দুটি স্কুলের চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুষ্কৃতীদের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করেছে পুলিশ।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলার পরেই আমেরিকার অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি