বর্ধমানে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে আরও নৃশংস পদক্ষেপ অভিযুক্তর

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গৃহবধূর ওপর আচমকা হামলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার(Purba Barddhaman) কাটোয়ায়(Katwa Incident)। দিনেদুপুরে এক গৃহবধূকে ধর্ষণের(Housewife Raped) চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক নির্মীয়মাণ বাড়ির রাজমিস্ত্রির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোট এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ গোলকিপার হিসেবে আর্জেন্টিনা দলে কামব্যাক মার্তিনেজের, বাদ পড়লেন দিবালা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুপিচুপি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে অভিযুক্ত রফিকুল শেখ ওরফে কানাই। পিছন থেকে গৃহবধূর মুখ চেপে ধরে সে। অতর্কিত হামলায় ভয় পেয়ে গেলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন ওই গৃহবধূ। ধস্তাধস্তির সময় কার্যত বিবস্ত্র হয়ে যান তিনি। তখন তাঁর ওপর শুরু হয় পাশবিক নির্যাতন‌। শরীরের একাধিক জায়গায় কামড়ে ও খামচে দেয় কানাই। এরপর নির্যাতিতা কোনওক্রমে ঘরের বাইরে চলে আসলে ঘরে থাকা কাটারি নিয়ে তাঁর ওপর হামলা করতে আসে কানাই। এরপরই নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ওই অভিযুক্ত।

আরও পড়ুনঃ মাটিতে ফেলে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, ৪৫ মিনিটের মধ্যেই গ্রেফতার যুবক

গ্রামবাসীদের উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় কৈচর থানার পুলিশ। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে কানাইকে আইনের আওতায় আনা হয়েছে।‌ বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত কানাই মঙ্গলকোটের কুরুম্বা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি। গৃহবধূর পাড়াতেই একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিল সে। তখনই তাঁর নজর পড়ে ওই গৃহবধূর দিকে। এলাকাবাসীরা কানাইয়ের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১