প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

অপু ও হিরো আলমের বিরুদ্ধে প্রযোজক সিমি ইসলামের দাবি, তাঁর ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে তিনি প্রথমে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ফের বিপাকে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তাঁর সঙ্গে নাম জুড়ল বাংলাদেশের বিতর্কিত ইউটিউবার হিরো আলমের। উভয়ের বিরুদ্ধেই উঠেছে প্রতারণার অভিযোগ। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম। গত ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেছেন অভিনেত্রী। এছাড়াও একই মামলায় আরও এক আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটরকে অভিযুক্ত করা হয়েছে, যার নাম জাহিদুল ইসলাম। এবার আসি তাঁদের দোষ কি, সেই বিষয়ে! অপু ও হিরো আলমের বিরুদ্ধে প্রযোজক সিমি ইসলামের দাবি, তাঁর ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। বিষয়টি নিয়ে তিনি প্রথমে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে তেজগাঁও থানা কর্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

সিমি প্রযোজিত ছবিগুলির মধ্যে রয়েছে, ‘অপরাধী বাদশা’, ‘মাই নেম ইজ সিমি’, ‘তুমি আছো তুমি নেই’, ‘নারী শক্তি’ ইত্যাদি। বর্তমানে তাঁর প্রযোজিত ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং ‘ভুল মানুষ’-এই ছবিগুলির কাজ চলছে। সিমির দাবি, অপুর বিশ্বাসের ইউটিউব চ্যানেল দেখেন জাহিদুল ইসলাম আপন। গত বছর অগস্টেও সিমির ইউটিউব চ্যানেল হ্যাক করেছিলেন অপু ও আপন মিলে। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলে চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন অপু, কিন্তু তিনি আর সিমির ইউটিউব চ্যানেল ফিরিয়ে দেননি। তাই বাধ্য হয়ে তিনি গত ২৮ জানুয়ারী লালবাগ থানায় তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। আর সিমি ও আপনকে অভিযুক্ত করেন। এরপর বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন হিরো আলম। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন। এরপর সিমির কাছে চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্যে ১০ লাখ টাকা দাবি করা হয়। অপু বিশ্বাসের নাম করে সিমির কাছ থেকে টাকা চাওয়া হয়। এরপর দর-কষাকষির পর হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি ইসলাম।

এরপর তাঁরা ইউটিউব চ্যানেল ফিরিয়ে দিলেও তাঁর কোনও ভিডিও সেই চ্যানেলে ছিল না। বিষয়টি পরে অপু বিশ্বাস ও হিরো আলমকে জানালেও তাঁরা কোনও আশ্বাস দেননি। এরপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং সেখানে কোনও সুরাহা না হলে তিনি আদালতে দ্বারস্থ হন। এ প্রসংগে সিমি বলেন, তাঁর চ্যানেলটি নিয়ে তিনি বহুদিন ধরেই অপুর কাছে ঘুরপাক খাচ্ছেন। চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে বহুবার অনুরোধ করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। অপু কথা দিয়েও কথা রাখেননি। এর মধ্যে একদিন হিরো আলম তাঁকে ফোন করে বিষয়টি সমাধান করার আশ্ব্স দেন। টাকার বিনিময়ে চ্যানেলটি ফিরে পেলেও তাঁর চ্যানেলে থাকা আর ভিডিও তিনি পাননি।

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?