‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন ক্রাউন প্রিন্স’ ও ‘অপারেশন ল্যুটিয়েন্সে’র জেরে ভেঙে ছারখার তৃণমূল কংগ্রেস। দলের ৬৫ বিধায়ক বিধানসভায় আলাদা গোষ্ঠী তৈরি করে প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা নির্বাচিত করেছেন। লোকসভাতেও কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়ের নেতৃত্বে ২০ তৃণমূল সাংসদ দল ছেড়ে ‘অখ্যাত’ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। তৃণমূলের ভাঙনের বৃত্ত সম্পূর্ণ হতে না হতেই এবার মহারাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন টাইগার’। আর ওই বিশেষ অভিযানে ছারখার হতে চলেছে উদ্ধব ঠাকরের শিবসেনা। সূত্রের খবর, দলের ৯ সাংসদের মধ্যে ছয়জনই লোকসভায় আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাওয়ার পরে ওই ছয় সাংসদই একনাথ শিন্ডের শিবসেনায় সামিল হবেন। দলের মধ্যে ভাঙন রুখতে ইতিমধ্যেই কোমর কষে ঝাঁপিয়েছেন উদ্ধব ঘনিষ্ঠ দুই সাংসদ সঞ্জয় রাউত ও অনিল দেশাই। যদিও তাঁরা কতটা সফল হবেন তা নিয়ে যথেষ্টই সন্দিহান রাজনৈতিক পণ্ডিতরা।

গত কয়েকদিন ধরেই উদ্ধব সেনার সাংসদদের একাংশের দলছুট হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। গত রবিবারই (১৪ জুন) নিজের বাসভবন ‘মাতশ্রী’তে দলের সাংসদদের বৈঠক ডেকেছিলেন উদ্ধব। তাতে মাত্র চার সাংসদ হাজির ছিলেন। বাকি পাঁচ  সাংসদ বৈঠক এড়িয়ে গিয়েছিলেন। তখন শিবসেনার তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ‘জরুরি কাজ থাকায় সশরীরে বৈঠকে হাজির হতে পারেননি ওই পাঁচ সাংসদ। কিন্তু ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন।’ তবে সেই ব্যাখ্যা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে। উল্টে জোর চর্চা শুরু হয়েছিল, ‘ডাল মে কুছ কালা হ্যায়।’

তার পর গত কয়েকদিনে আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়েছে। সূত্রের খবর, উদ্ধব সেনার বাগী সাংসদরা দল ভাঙতে আরও ত‍ৎপর হয়েছেন। পিছনে কলকাঠি নাড়ছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আগামী ১৯ জুন শুক্রবার শিবসেনার প্রতিষ্ঠা দিবস। আর ওই দিনেই উদ্ধব সেনায় ভাঙন ধরিয়ে বাল ঠাকরের পুত্রের রাজনৈতিক কোমর ভাঙার ছক কষেছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) রাতেই নান্দেড় থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন উদ্ধব সেনার দুই সাংসদ।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL