পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের থানে জেলায় পণের দাবিতে এক গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগে স্বামী-সহ পরিবারের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে থানের কল্যাণের ওয়ালধুনি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর অভিযুক্ত যুবকের সঙ্গে বিয়ে হয় ২৬ বছর বয়সি ওই মহিলার। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পণের জন্য চাপ দিতে শুরু করেন। পণের দাবি পূরণ করতে না পারায় মহিলাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তাঁকে একাধিকবার মারধর করা হয়। এমনকি অনেক সময় খাবার না দিয়েও রাখা হত। গর্ভবতী হওয়ার পরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বরং অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। অভিযোগ, মহিলার হাতে গরম জল দেওয়া হয় এবং জোর করে তাঁর চুল কেটে দেওয়া হয়। শারিরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উলহাসনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। 

আরও পড়ুনঃ কুড়ুল দিয়ে মায়ের দেহ দুই টুকরো করল ‘নরপিশাচ’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

হাসপাতাল থেকে খবর পেয়ে এবং নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মহাত্মা ফুলে চক থানার সিনিয়র ইন্সপেক্টর বলরাম পারদেশি জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে মহিলার স্বামী, শাশুড়ি, ননদ এবং শাশুড়ির দিদিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পণপ্রথা, গার্হস্থ্য হিংসা এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?