সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সাতসকালে বাগবাজারে মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার বাগবাজারে মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী । গঙ্গার ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তিনি ঘাট পরিদর্শন করেন এবং মায়ের প্রতিমার গলায় মালা পরান। গাছ লাগানোর পাশাপাশি নিজের হাতে ঝাঁড়ু দিয়ে ঘাট পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী। 

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ঘাটগুলির পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। রাজ্য সরকারের দাবি, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নদীতীর গড়ে তুলতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। কয়েক দিন আগেই ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক পাঁচ দিনের বিশেষ অভিযানের ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবেই ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযানের আয়োজন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, কলকাতার সমস্ত ঘাট পরিষ্কার করা হবে। শুধু গঙ্গার ঘাটই নয়, শহরের বিভিন্ন মন্দির, নাখোদা মসজিদ ও বাজার এলাকাতেও চলবে পরিচ্ছন্নতা অভিযান।

আরও পড়ুনঃ গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছেন, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে একটি পরিচ্ছন্ন কলকাতা উপহার দিতেই এই উদ্যোগ বলে প্রশাসনের দাবি। তারই অংশ হিসেবে এদিন সকালে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা।

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল