ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

এবার বাইপাসের ধারে ভাড়ায় নেওয়া তৃণমূলের প্রধান কার্যালয় খালি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যেটি খোলা হয়েছিল দলের কাজের জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে ডালপালা মেলে ধরেছিল তৃণমূল। কিন্তু পালাবদলের বাংলায় শুধু ডালপালা নয়, গোটা তৃণমূল দলটাই এবার উপড়ে পড়ছে। বিজেপি বাংলার শাসনভার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তৃণমূল ভেঙে খান খান। বিধানসভার মতো তৃণমূলের লোকসভার সংসদীয় দলও হাতছাড়া। একে একে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন রচনা বন্দোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ২০ জন সাংসদ। কাটমানি, তোলাবাজি-সহ নানান অভিযোগে জেলাজুড়ে তৃণমূলের নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছেন। তার মাঝেই আরও বিপদ বাড়ল ঘাসফুল শিবিরের। এবার বাইপাসের ধারে ভাড়ায় নেওয়া তৃণমূলের প্রধান কার্যালয় খালি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যেটি খোলা হয়েছিল দলের কাজের জন্য। ইতিমধ্যেই বাড়িটির দখল নিয়ে ফেলেছেন মালিক।

গতকাল, মঙ্গলবার (১৬ জুন) থেকে ওই বাড়ির চার ও পাঁচতলা খালি করার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কালীঘাট ছাড়া কলকাতায় আর কোনও তৃণমূলের প্রধান কার্যালয় থাকবে না। এই বিষয়ে গত কয়েকদিন ধরেই অল্পবিস্তর জল্পনা চলছিল, এবার তাতেই সিলমোহর পড়ল। সূত্রের খবর, বাড়ির নাকি প্রথম তিন তলা তৃণমূলকে ভাড়া দিয়েছিলেন মডার্ন ডেকরেটর্সের মালিক মন্টু সাহা। কিন্তু উপরের দুই তলাতেও দলীয় কাজ চালাত তৃণমূল। গতকাল, মন্টুবাবু তাঁর ছেলে ও বউমার সঙ্গে ‘তৃণমূল ভবন’ গিয়েছিলেন। সেখানেই একাধিক নেতার সঙ্গে কথা হয়। তারপর বাড়ির চার ও পাঁচতলায় গিয়ে দাঁড়িয়ে থেকে ঘর খালি করার প্রক্রিয়া শুরু করেন মন্টুবাবুর ছেলে অমিত ও তাঁর স্ত্রী। সরিয়ে নেওয়া হয় মমতা-অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ব্যানার, পোস্টার ও চেয়ার। আগামী কয়েকদিনের মধ্যে নিচের তলাগুলিও খালি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২-এ বাইপাসের কাছে মেট্রোপলিটনে এই বাড়ি ভাড়া নেয় তৃণমূল। কারণ তপসিয়ায় তৃণমূল ভবনের সংস্কারের কাজ চলছিল। সেই কারণেই বাইপাসের ধারে অস্থায়ী অফিস হিসেবে মন্টুবাবুর বাড়ি ভাড়া নিয়েছিল তৃণমূল। সেখানে পার্টির যাবতীয় কাজ চলত। নানা বৈঠকও হতো। যদিও ওই বাড়ির ভাড়ার মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। কিন্তু মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও বাড়িটি থেকে কাজ চালিয়ে গিয়েছে তৃণমূল। এরপর নতুন চুক্তি করা হয়, যার মেয়াদ রাখা হয় ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত। কিন্তু বাড়িতে আর তৃণমূলের অফিস চালাতে দেবেন না বলেই জানিয়ে দেন মন্টুবাবু। ইতিমধ্যেই বাড়ির আংশিক অংশ খালি করে দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুল দিয়ে মায়ের দেহ দুই টুকরো করল ‘নরপিশাচ’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি