Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০ বছর বাদে ফের পর্দায় ফিরছে ‘ভাগম ভাগ’, অক্ষয়ের সঙ্গী থাকছেন গোবিন্দা-পরেশ

অবশেষে জল্পনার অবসান! প্রায় ২০ বছর পর আইকনিক কমেডি ফিল্ম 'ভাগম ভাগ'-এর সিক্যুয়েলের দরজা খুলছে। অনেক ভক্তরা 'ভাগম ভাগ'এর সিক্যুয়ালের দাবি করছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ছবি ফ্লপ। তাও হাল ছাড়ার মোটেও পক্ষপাতী নন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে নিয়ে। তাঁর হাতে এখন একাধিক প্রজেক্টের কাজ। বিশেষ করে, নিজের ব্লকবাস্টার চলচ্চিত্রগুলির নতুন সংস্করণে এখন কাজ করছেন তিনি। আগামী বছরেই অক্ষয় কুমারের একাধিক ফ্র্যাঞ্চাইজির রিলিজ হওয়ার কথা রয়েছে। যে তালিকায় যোগ হতে পারে, অক্ষয় কুমারের আরও একটি ব্লকবাস্টার চলচ্চিত্রের সংস্করণ। হ্যাঁ, ‘ভাগম ভাগ 2’ (BHAGAM BHAG 2), সিনেমা তৈরির কথা চলছে। যেখানে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং গোবান্দা। তিনজনই বলিউডের শক্তিশালী নাম। ২০০৬ সালে, প্রিয়দর্শনের ছবি ‘ভাগম ভাগ’-এ একত্রিত হয়েছিলেন এই তিন তারকা, তখন এটি প্রেক্ষাগৃহে আলোড়ন সৃষ্টি করেছিল।

‘ভাগম ভাগ’ শুধুমাত্র বড় হিট ছবি নয়, এই ছবির কমেডি দৃশ্যগুলি নিয়ে একাধিক মেমসও এই চলচ্চিত্রটিকে আইকনিক করে তুলেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ছবির পরবর্তী সংস্করণ তৈরি হবে, যখন অনেক আইকনিক ফিল্ম ফ্র্যাঞ্চাইজি তৈরি হচ্ছে। অবশেষে জল্পনার অবসান! প্রায় ২০ বছর পর আইকনিক কমেডি ফিল্ম ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েলের দরজা খুলছে। অনেক ভক্তরা ‘ভাগম ভাগ’এর সিক্যুয়ালের দাবি করছিলেন। একটি প্রতিবেদন অনুসারে,ইতিমধ্যেই অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং গোবিন্দা ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়ালের আলোচনা সেরে নিয়েছেন। রোরিং রিভার প্রোডাকশনের সরিতা অশ্বিন ভার্দে শেমারু এন্টারটেইনমেন্ট থেকে ‘ভাগম ভাগ’-এর স্বত্ব কেনা হয়েছে। তাঁরা অক্ষয়ের সঙ্গে এর সিক্যুয়াল তৈরি করতে চান। সূত্রটি আরও জানিয়েছে, ‘হেরা ফেরি, ভাগম ভাগ এবং গরম মসলা হল অক্ষয় কুমারের তিনটি আইকনিক ছবি। ইতিমধ্যেই ‘হেরা ফেরি’ এবং ‘ভাগম ভাগ’-এর জন্য ফ্র্যাঞ্চাইজির জন্যে লেখার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। অক্ষয়ও গোবিন্দা এবং পরেশ রাওয়ালের সঙ্গে আবার কাজ করতে চান বলে জানিয়েছেন। ছবি তৈরি হলে সিনেপ্রেমীদের জন্যে এটি একটি বড় ট্রিট হবে। চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে।

অক্ষয় ছবিটির জন্য অন্য প্রযোজকের সঙ্গে হাত মেলাবেন এবং এর বিবরণ এখনও গোপন রাখা হয়েছে। ‘ভাগম পার্ট 2’ আগামী বছর ফ্লোরে যাবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়, তবে ‘ভাগম পার্ট 2’ ২০২৫ সালের শেষের দিকে শুটিং শেষ করবে এবং ২০২৬ সালে ছবিটি বড় পর্দায় দেখা যাবে। চিত্রনাট্য শেষ হলে পরিচালকের নামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় কামব্যাক করবেন গোবিন্দা। যিনি সম্প্রতি নিজের পায়ে ভুলবশত গুলি করে দিয়েছিলেন। এবং এখন অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা থেকে গুলি বের করা হয়েছে। এখন তিনি বিশ্রামে রয়েছেন। সুস্থ হয়ে ছবির কাজ শুরু করবেন। অন্যদিকে অক্ষয় কুমার বর্তমানে ‘হাউসফুল 5’-এর শুটিং করছেন। এর পাশাপাশি তাকে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘ভূত বাংলা’ ছবিতে। আরশাদ ওয়ারসির সঙ্গে তার ‘জলি এলএলবি’ ছবিটি ২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাবে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর