অপেক্ষার অবসান! প্রকাশ্যে রণবীর কাপুরের ‘Animal Park’ মুক্তির দিনক্ষণ

২০২৬ সালে শুটিং শুরু হবে Animal park-এর এবং ছবি মুক্তি পাবে ২০২৭ সালে। কারণ এই সময় 'রামায়ণ' নিয়ে ব্যস্ত রণবীর। ছবির দুটি পার্ট ২০২৬ এবং ২০২৭ সালে মুক্তি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘ANIMAL’। ছবিতে মূল চরিত্রে অভিনয় করে ছিলেন রশ্মিকা মান্দান্না, রণবীর কাপুর। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, তৃপ্তি দিমরি, অনীল কাপুর, ববি দেওল। ববি দেওলের দুর্দান্ত কামব্যাক, রশ্মিকা-রণবীরের দুর্দান্ত কেমিস্ট্রি, ছবির রসায়ন, গান, সবটাই এখনও দর্শকদের হৃদয়ে রাজত্ব করছে। ছবিটি প্রায় ১০০০ কোটির মতো বিশ্বব্যাপী আয় করে ছিল। ছবিটি সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছিল। তবে যাঁরা ছবিটি দেখেছেন তাঁরা, খেয়াল করেছেন ছবির পরবর্তী সংস্করণের ইঙ্গিত ছিল ছবির শেষাংশে। হ্যাঁ, ছবির পরবর্তী সিকুয়েলের নাম হবে Animal Park, যার জন্যে দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছেন।

‘ANIMAL PARK’-এর কি গল্প উঠে আসে সেটাই জানতে মরিয়া দর্শককুল। অবশেষে জানা গেল, ছবি মুক্তির তারিখ। ২০২৬ সালে শুটিং শুরু হবে Animal park-এর এবং ছবি মুক্তি পাবে ২০২৭ সালে। কারণ এই সময় ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত রণবীর। ছবির দুটি পার্ট ২০২৬ এবং ২০২৭ সালে মুক্তি পাবে। তাই রামায়ণের শুটিং শেষেই শুরু হবে Animal Park-এর শুটিং। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, সিনেমাটির চিত্রগ্রহণ ২০২৬ সালে শুরু হবে, তবে প্রযোজক ভূষণ কুমারের জানিয়েছে ছবিটির শুটিং এর আগেও শুরু হতে পারে। প্রযোজক জানিয়েছেন, ভাঙ্গা বর্তমানে প্রভাসের তেলেগু ছবি স্পিরিটের কাজে ব্যস্ত। এই ছবির কাজ শেষ হলেই রণবীর কাপুরের অ্যানিমাল পার্কের কাজ ধরবেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে শুরু হতে পারে এই ছবির শুটিং। ভূষণ কুমার জানিয়েছেন, “আমাদের একটি ছয় মাসের ব্যবধান থাকবে এবং তারপরে অ্যানিমাল পার্ক হবে।”

Netflix ইন্ডিয়ার সঙ্গে পূর্ববর্তী সাক্ষাৎকারে রণবীর Animal Park সম্পর্কে বলেছিলেন, পরিচালক তার কাছে কয়েকটি দৃশ্য বর্ণনা করেছিলেন, যা শোনার পরে সিনেমাটি সম্পর্কে তাঁর আগ্রহ আরও বেড়ে গিয়েছে। অ্যানিমেল পার্ক একটি চমকপ্রদ সিকুয়েল হতে চলেছে। রণবীরকে এখানে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। তৃপ্তি দিমরি, সৌরভ সচদেবা এবং মানসীও সিনেমায় তাদের ভূমিকায় অবিচল থাকবেন। তবে Animal park-এ Animal এর থেকেও হিংসাত্মক বিষয়বস্তু থাকবে। রণবীর কাপুরের অন্যান্য প্রজেক্টগুলির মধ্যে রয়েছে নীতেশ তিওয়ারির রামায়ণ, যেখানে সাই পল্লবী সীতার ভূমিকায় অভিনয় করছেন। নির্মাতারা সম্প্রতি ঘোষণা করেছেন যে ছবিটি দুটি অংশে মুক্তি পাবে। এছাড়াও, রণবীর চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালির সঙ্গে লাভ এবং ওয়ারে আলিয়া ও ভিকি কৌশলের সঙ্গে দলবদ্ধ হচ্ছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল