আচমকা ডিগবাজি হিরণের, কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় নির্বাচনে ভোট পর্ব থেকে শুরু করে হিংসা একাধিক বিষয় নিয়ে বারবার  সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। এই আবহে এবার তাঁর গলায় শোনা গেল একেবারে অন্য সুর। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন হিরণ।

মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুরের লালদীঘি এলাকায় প্রচারে নেমেছেন হিরণ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের বিজেপি বিধায়ক সাফ জানান,’ কেন্দ্রীয় সরকার ঠিকঠাক ব্যবস্থা নিলে আমরা ৬ টা আসনে জিতব। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। তাই নির্বাচন হলেই চলছে ভোট লুট। আর এই নিয়ে রাজ্য পুলিশকে দোষারোপ করে লাভ নেই।‘ এখান থেকেই স্পষ্ট যে, রাজ্যের নির্বাচনের সময় ভোট লুট নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়ক হিরণ।

উল্লেখ্য, ১৩ নভেম্বর মেদিনীপুর সহ ৬ আসনে  বিধানসভায় উপনির্বাচন। তাই উপনির্বাচনের আগের আগেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে শাসক দলের পাশাপাশি বিরোধী শিবির। বর্তমানে  আরজি কর আবহে একাধিক ইস্যু নিয়ে তৃণমূলকে কোণঠাসা করেছে বিজেপি। আর তখনই রাজ্যের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন হিরণ। তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭