ধোঁকা দিয়েছে প্রেমিকা, অভিমানে মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে ধোঁকা খেয়ে শেষে কিনা মশা মারার তেলকেই(Mosquito Repellent) আত্মহত্যার পন্থা হিসেবে বেছে নিল প্রেমিক! প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আগ্রার(Agra Incident) সতী নগরে ভাড়া ছিলেন এক যুবক। কিন্তু পড়াশোনার বদলে তাঁর জীবনে প্রেমের উদয় হয়। যুবকও প্রেমের জোয়ারে গা ভাসিয়ে দেন।‌ বেশকিছুদিন এরকমই চলল। কিন্তু এরপরই ধোঁকা দেন প্রেমিকা। ব্রেকআপের পর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে ওই যুবক। অভিমানে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় সে(Suicide Attempt)। কিন্তু আত্মহত্যার জন্য ইঁদুর মারা বিষ বা ক্ষতিকর রাসায়নিক নয়, বরং মশা মারার তেলের সাহায্য নেয় সে।

আরও পড়ুনঃ টেলিপ্রম্পটার অতীত, বিজেপি কর্মীর শেখানো বুলি আওড়ে ভাষণ শিন্ডের, নেট পাড়ায় হাসির রোল

এদিকে তাঁর মৃত্যুর পরিণতির কথাও প্রেমিকার জানা দরকার। তাই ইনস্টাগ্রামে(Instagram) গভীর রাতে সম্ভবত লাইভে আসেন ওই যুবক এবং ক্যামেরার সামনেই মশা মারার তেলের ক্যাপ খুলে ঘটঘট করে ওই তরল পান করা শুরু করেন। ওই উদ্বেগজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। তড়িঘড়ি তাঁরা ওই যুবকের সন্ধানে খোঁজ শুরু করে। আনুমানিক রাত সাড়ে তিনটের দিকে পুলিশ তাঁর হদিশ পায়।

আরও পড়ুনঃ ৫০ দিন মাথায় বন্দুক তাক করে বসেছিল জঙ্গি… হামাস বন্সদি শিবিরের ভয়াবহ অভিজ্ঞতা শোনাল ফরাসি যুবতী

এরপর দরজা ভেঙে পুলিশ ওই যুবককে উদ্ধার করে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। চিকিৎসকদের তৎপরতায় এযাত্রায় জীবন রক্ষা হয়েছে ওই যুবকের। কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই যুবক জানায়, সরকারি চাকরির প্রস্তুতি নিতেই তাঁর আগ্রায় আসা, কিন্তু পড়তে এসে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। এরপর প্রেমিকা ধোঁকা দেওয়াতেই অভিমানে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। কিন্তু তাঁর এই প্রচেষ্টা সফল হয়নি। এই ঘটনার জেরে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে যুবকের ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই সেখানে তাঁর পরিচয় গোপন রাখার স্বার্থে তাঁর মুখটি আবছা করে দেওয়া হয়েছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম