বুধে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌজন্য বৈঠকে বসছেন জো বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রীতি মেনে আগামী বুধবার ১৩ নভেম্বর হোযাইট হাউসের ওভালে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, সকাল এগারোটায় বিদায়ী এবং হবু প্রেসিডেন্ট বৈঠক করবেন। শনিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জিন পিয়েরে এ কথা জানিয়েছেন। আমেরিকাবাসী তো বটেই গোটা বিশ্ব তাকিয়ে ওই বৈঠকের দিকে। সূত্রের খবর, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়েই দুই নেতার মধ্যে কথা হতে পারে। তাছাড়া রুশ-ইউক্রেন এবং ইজরায়েল ও গাজা-লেনানন সঙ্ঘাত নিয়েও আলোচনা হবে।

সদ্য সমাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১৩২ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হচ্ছেন রিপাবলিকান পার্টির নেতা। মার্কিন রীতি অনুযায়ী, বরাবরই বিদায়ী এবং হবু প্রেসিডেন্ট সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কিন্তু ২০২০ সালে সেই রীতি ভেঙেছিলেন ডোনাল্ড ট্রাম্প।  হেরে যাওয়ার পরে হবু প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কোনও সৌজন্য সাক্ষা‍ৎ করেননি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে বাগড়া দিয়েছিলেন। ক্যাপিটাল হিলে ভাঙচুর চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকরা।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এবারেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশ্বাস দিয়েছিলেন, শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে