দিওয়ালি পার্টিতে মাংস- মদ পরিবেশন, বিতর্কে জড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে  খুব ধুমধাম করে দীপাবলি উৎযাপন করেছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। আর সেই অনুষ্ঠান ঘিরে তৈরি হল বিতর্ক। অভিযোগ উঠেছে দিওয়ালি পার্টিতে চলাকালীন অতিথিদের  পরিবেশন করা হয়েছে  মাংস ও মদ ।   আর তা নিয়ে সরব হয়েছেন ব্রিটেনের হিন্দু সম্প্রদায়।

গত ১৪ বছর ধরে ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলি উৎসব পালিত হচ্ছে। তবে সেইসময় অতিথিদের খাবারের তালিকায় ছিল না মাংস ও অ্যালকোহল। কিন্তু চলতি বছর প্রধানমন্ত্রী হিসাবে কেয়ার স্টারমার দায়িত্ব নিতেই  ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে   বদলে গেল দিওয়ালি পার্টিতে অতিথিদের জন্য খাবারের মেনু। পরিবেশন করা হয়েছে কাবাব, বিয়ার ও ওয়াইন । তাতেই বেশ ক্ষুব্ধ হয়েছেন ব্রিটিশ হিন্দুরা।

এই প্রসঙ্গে সরব হয়েছেন  বিশিষ্ট ব্রিটিশ হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা । এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান,’ আমি হতাশ এবং বেশ হতবাক হয়েছি এই ঘটনায় । এটা দুঃখজনক যে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এতটা অসতর্ক। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ব্রিটিশ হিন্দু সম্প্রদায়ের তরফে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে পাঠান হয়েছে চিঠি।‘ পাশাপাশি ব্রিটিশ হিন্দু ও ভারতীয়দের একটি সামাজিক আন্দোলনের তরফে ও এই ঘটনা নিয়ে সরব হয়েছে। তাদের দাবি,’ পবিত্র উৎসবটি  মাংস এবং অ্যালকোহল দ্বারা কলুষিত হয়েছে। প্রয়োজন হলে ধর্মীয় অনুভূতি সম্পর্কে ১০  ডাউনিং স্ট্রিটের কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হবে।’  তবে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করেনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে