২৭ বছর পরে আবারও একসঙ্গে আমির-অজয়, আসছে নাকি ‘ইশক’-এর সিক্যুয়াল?

শনিবার, এই দুই তারকা 'তেরা ইয়াদ হুঁ মে' শিরোনামের একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এই ছবির মাধ্যমেই প্রবীণ পরিচালক ইন্দ্র কুমারের ছেলে আমন পরিচালনায় আত্মপ্রকাশ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড এখন পুরোনো ছবির ফ্র্যাঞ্চাইজি ট্রেন্ডিংয়ে মেতেছে। ২০২৫ সালে বক্সঅফিস কাঁপাবে একাধিক ছবির ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে আছে নব্বই দশকের ছবির ফ্র্যাঞ্চাইজিও। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার অজয় ​​দেবগন এবং আমির খানের ছবি ‘ইশক’, যাতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন কাজল এবং জুহি চাওলা। ছবিটি নব্বই দশকের বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছবি ছিল। এবং অনেকগুলি মাস প্রেক্ষাগৃহে রাজত্ব করেছে ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সদাসিপ এবং ওম পুরি। ছবিটি আজও নব্বই প্রজন্মের মানুষের চোখে তাজা। শোনা যাচ্ছে, এবার এই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে। তবে গুজব উঠেছে, গতকাল শনিবার সন্ধ্যায় অজয় দেবগন এবং আমির খানের একসঙ্গে একটি ইভেন্টে যোগদান নিয়ে।

আমির খান এবং অজয় ​​দেবগনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে। শনিবার, এই দুই তারকা ‘তেরা ইয়াদ হুঁ মে’ শিরোনামের একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এই ছবির মাধ্যমেই প্রবীণ পরিচালক ইন্দ্র কুমারের ছেলে আমন পরিচালনায় আত্মপ্রকাশ করছেন। ইন্দ্র কুমার ছিলেন ‘ইশক’ ছবির পরিচালক। সেখানেই বিশেষ অতিথি হয়েছিলেন অজয় দেবগন এবং আমির খান। সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরেই, অনেক নেটিজেন তাঁদের ‘ইশক’ সিক্যুয়ালের দাবি করতে শুরু করেছেন। ভাইরাল ভিডিওতে, আমির এবং অজয়কে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা গিয়েছে, দুজনকে লাল গালিচায় একসঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে। ইভেন্টে আমির খান জানিয়েছেন, “যখনই আমি অজয়ের সঙ্গে দেখা করি আমি খুব খুশি বোধ করি। আমি অজয়কে খুব ভালোবাসি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অন্যদিকে অজয় দেবগন বলেছেন, ‘ইন্দ্র কুমার পরিচালিত ‘ইশক’-এ আমির খানের সঙ্গে কাজ করে আমার খুব সুন্দর সময় কেটেছে। আমরা ‘ইশক’-এর সেটে অনেক মজা করেছি।’ এদিন আমির খান ‘ইশক’ শুটিংয়ের একটি দৃশ্যেল কথা মনে করে বলেন, ইশক শুটিংয়ের সময় কিভাবে অজয় দেবগন তাকে একটি শিম্পাঞ্জির আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। চলচ্চিত্রের একটি সিকোয়েন্স চলাকালীন আমির খানকে একটি শিম্পাঞ্জি আক্রমণ করেছিল। এরপর সেখান থেকে অজয় দেবগন তাঁকে বাঁচায়। এদিন জনি লিভার, সাজিদ খান, অরুণা ইরানি, আফতাব শিবদাসানিও তেরা ইয়ার হুঁ ম্যা-এর দলকে চিয়ার করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল