আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে! যোগী রাজ্যে ৪০ কুমারী মেয়েকে পাঠানো হল গর্ভবতী হওয়ার রিপোর্ট

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এমন ঘটনা হয়তো কেউ কখনও শোনেননি। একই গ্রামের ৪০ জন কুমারী মেয়েকে গর্ভবতী বলে ঘোষণা করল সেখানকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বারাণসীর(Varanasi Incident) মালহিয়া গ্রামে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, একসঙ্গে রাতারাতি কিভাবে গর্ভবতী হল ওই গ্রামের কুমারী মেয়েরা? এর নেপথ্যের কারণ জানলে হাসি থামাতে পারবেন না আপনিও।

আরও পড়ুনঃ ‘বাটোগে তো কাটোগে’, বিয়ের কার্ডে বিতর্কিত শ্লোগান ছাপালেন গুজরাতের বিজেপি কর্মী

ঘটনার সূত্রপাত একটি মেসেজের থেকে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে ওই তরুণীদের ফোনে একটি মেসেজ আসে যাতে লেখা ছিল, ‘আপনার শিশু পুষ্টি ট্র্যাকারে সফলভাবে রেজিস্ট্রার হয়েছে। বুকের দুধ খাওয়ানোর পরামর্শ, স্বাস্থ্য রেফারেল, বৃদ্ধি পরিমাপ, টিকা দেওয়ার মতো পরিষেবা পেতে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করুন।’ এই মেসেজ পাওয়া মাত্রই ঘাবড়ে যান ওই তরুণীরা। না তাঁরা গর্ভবতী, না তাঁদের বাচ্চা হয়েছে। তবু ওই মেসেজ তাঁদের ফোনে এল কিভাবে? এরপর খোঁজখবর নিয়ে জানা যায় গ্রামের কমবেশি ১৮ বছর বয়সী মেয়েরাই এই মেসেজ পেয়েছেন।

কেন এমন ঘটনা ঘটল তার তদন্তে নেমে পুলিশ যে তথ্য পেয়েছে তা চরম হাস্যকর। আদতে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে ওই মেসেজগুলি এলাকার গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাঠানোর কথা ছিল। কিন্তু কোনওভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা তরুণীদের কাছে ভুলবশত ওই মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। তথ্যের গোলমালের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি জানার পরই স্বস্তি ফিরেছে ওই সদ্য সাবালিকা তরুণীদের পরিবারে।

আরও পড়ুনঃ একদল সিংহের সঙ্গে বিছানায় সুন্দরী মহিলা, ভিডিও দেখে থ নেটিজেনরা

গ্রামের প্রধান অমিত প্যাটেল পুরো বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন যে তাঁর গ্রামে এই ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টিই ছিল অনিচ্ছাকৃত। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে। বারাণসীর মুখ্য উন্নয়ন আধিকারিক হিমাংশু নাগপাল ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই ভুল চিহ্নিতকরণ করে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে নোটিশ জারি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ