চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যারাগুয়ে ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার

নিজস্ব প্রতিনিধি : চলতি মৌসুম থেকেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ম্যাচ সংখ্যা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ঠাসা একগাদা সূচি রয়েছে। ব্যস্ততার কারণে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্লাব এবং খেলোয়াড়রা। এর চাপ গিয়ে পড়েছে খেলোয়াড়দের ফিটনেসে। চোটের কারণে একের পর এক তারকা বাদ পড়ছেন দল থেকে। এবার এই তালিকায় যুক্ত হলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে বাদ গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি।

লিসান্দ্রো দিনদুয়েক আগে ঘরের মাঠে আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি। সেই থেকে চোটের কারণে আসন্ন বিশ্বকাপে দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠছিল।

এই বছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০ টি তেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। ছিলেন ২০২২ সালে জয় করা বিশ্বকাপের স্কোয়াডেও। গুরুত্বপূর্ণ এই তারকার জায়গায় দলে জায়গা পেয়েছেন ফাকুন্দো মেদিনা। মেদিনা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছেন। জরুরী ভিত্তিতে ডাক পড়তেই ফ্রান্স থেকে আর্জেন্টিনায় পাড়ি দিয়েছেন এই ডিফেন্ডার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ