‘বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা’, স্বীকার করলেন ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:অবৈধভাবে ক্ষমতায় বসেই বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম-নিশানা মুছে দিতে কোমর কষে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। জাতির পিতা হিসাবে স্বীকৃতি কাড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং পাঠ্যবই থেকে শেখ মুজিবেরর নাম-অবদান মুছে ফেলেছে। এমনকি সোমবার বঙ্গভবনের দরবার হল এবং একাধিক মন্ত্রক থেকে ছুড়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আর তার মধ্যেই ইউনূস সরকারের অবস্থানের ১৮০ ডিগ্রি বিপরীত অবস্থান নিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আসাদুজ্জামান। বুধবার (১৩ নভেম্বর) হাইকোর্টে সংবিধানের সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে শুনানিতে রাখঢাক না রেখে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা, এটা অস্বীকারের সুযোগ নেই। কিন্তু তাকে একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল।’ সরকারের প্রধান আইনজীবীর মন্তব্যে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে ইউনূস সরকারে থাকা পাকিস্তানি দালাল উপদেষ্টারা। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তারা যে জিহাদ ঘোষণা করেছিলেন, তার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের এমন অবস্থান নিয়ে বাং লাদেশ জুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, ভরা এজলাসে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়ায় ইউনূস সরকারের রোষানলে পড়তে পারেন অ্যাটর্নি জেনারেল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। ওই সংশোধনীর  মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি।

হাসিনা সরকারেরর পতনের পরে দেশের শাসন ক্ষমতা চলে যায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের হাতে। প্রধান উপদেষ্টারর কুর্সিতে বসেন একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ‘রাজাকার’ ও ‘সুদখোর’ হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূস। বেছে বেছে তিনি উপদেষ্টা পদে বসান পাকিস্তানি চর, জঙ্গি আর খুনে অভিযুক্তদের। দায়িত্ব নিয়েই পাকিস্তানি শাসকদের খুশি করতে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুরর রহমানের নাম মুছে দেওয়ার কাজে নেমে পড়ে ইউনূস গ্যাং। জাতিরর জনক হিসাবে পাকিস্তানের স্রষ্টা মুহম্মদ আলি জিন্নাহকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। মার্কিন মাটিতে দাঁড়িয়ে রিসেট বাটনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কথা সদর্পে ঘোষণা করেন মোল্লা ইউনূস।

ক্ষমতার পালাবদলের পরেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তথা জামায়াত ইসলামী ঘনিষ্ঠ মার্কিন দালাল বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী খারিজের আর্জিতে মামলা দায়ের করেন। গত ১৯ অগস্ট কেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না। তিনি বাঙালি জাতির অবিসংবাদিতত নেতা।’ যদিও জাতির পিতা হিসাবে তাঁকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান আসাদুজ্জামান। তাঁর কথায়, ‘জাতির পিতা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। জাতি বিভক্ত। দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিল না। এটি পঞ্চদশ সংশোধনীতে ঢোকানো হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন করা হয়েছে—তার বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ হবে। তাকে জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের পরিপন্থী।’

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…