‘সুকেশের থেকে প্রাপ্ত উপহারের অবৈধ উৎস সম্পর্কে অবগত ছিলাম না’, দাবি জ্যাকলিনের

এমনকী সুকেশের টাকার উৎস কোথায়, তাও তিনি জানতেন না। সুকেশের থেকে যে উপহারগুলি পেয়েছেন তার টাকা সুকেশ কোথায় পেয়েছেন তাও তাঁর ধারণার বাইরে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে এখনও জেলবন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তাঁর নামের সঙ্গে জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ-সহ আরও একাধিক নায়িকার নাম। তবে কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পরে স্পষ্ট সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২১ সাল থেকেই সুকেশ চন্দ্রশেখর মামলায় অভিযুক্ত হয়ে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। গতবছরে তিনি ক্লিনচিট পেয়েছেন, বিদেশে গিয়ে শুটিং করার জন্যে। তবে আইনি খাড়া এখনও তাঁর মাথায় ঝুলছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনম্যান সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার কথা জানার পরেও তাঁর সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং সুকেশের থেকে দামি-দামি উপহার নিয়েছেন। এমনকী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের চুম্বনরত অবস্থার একটি ছবিও ভাইরাল হয়। তবে অভিনেত্রীর স্বীকারোক্তি, সুকেশ চন্দ্রশেখর একজন প্রযোজক হিসেবে তাঁর কাছে পরিচয় দিয়েছিলেন। এমনকী তাঁর প্রযোজনায় জ্যাকলিনের অভিনয় করারও কথা ছিল। কিন্তু সুকেশের কুকীর্তির কথা কিছুই জানা ছিল না তাঁর।

বুধবার (১৪ নভেম্বর) জ্যাকলিন ফার্নান্দেজের আইনজীবী দিল্লি হাইকোর্টে দাবি করেছেন, তিনি সুকেশের থেকে প্রাপ্ত উপহারের অবৈধ উৎস সম্পর্কে অবগত ছিলেন না। এদিন শুনানিতে ফার্নান্দেজের পক্ষে যুক্তিতর্কের কিছু অংশের শুনানি হয়। যেখানে বলা হয়, সুকেশের অর্থ পাচারের অপরাধে তিনি কোনভাবেই জড়িত ছিলেন না। এমনকী সুকেশের টাকার উৎস কোথায়, তাও তিনি জানতেন না। সুকেশের থেকে যে উপহারগুলি পেয়েছেন তার টাকা সুকেশ কোথায় পেয়েছেন তাও তাঁর ধারণার বাইরে ছিল। তবে শুনানির সময় বিচারপতি অনীশ দয়াল একটি প্রশ্ন করেছিলেন যে, “জ্যাকলিন সুকেশের থেকে উপহার নিচ্ছেন, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে তিনি জানবেন না, তাঁর উপহারের উৎস কোথায়?”

আগামী ২৬ নভেম্বর এ বিষয়ে অধিকতর যুক্তিতর্কের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। জ্যাকলিন ফার্নান্দেজের পক্ষে প্রশান্ত পাতিল এবং শক্তি পান্ডে সহ সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল উপস্থিত ছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে, অভিনেত্রী জানতেন না যে, তিনি যে উপহারগুলি পেয়েছেন তা অপরাধের আয়ের অংশ! অন্যদিকে ইডি অভিযোগ করেছেন যে, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর সম্পর্কে সংবাদপত্রের নিবন্ধটি যাচাই করা হয় নি। জ্যাকলিন ফার্নান্দেজ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সংবাদপত্রের নিবন্ধটি দেখেছিলেন৷ কিন্তু সংবাদপত্রের নিবন্ধটি প্রমাণ নয়৷ তবে জ্যাকলিনের বিরুদ্ধে সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশের পর, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেকরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল