ফের তেল আবিবে ইজরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ফের ইজরায়েলের তেল আবিবে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার(১৩ নভেম্বর) এই সংগঠনটি (হিজবুল্লাহ) জানায়, হাকিরিয়া সামরিক ঘাঁটিতে তাঁরা প্রথমবারের মতো হামলা করেছে। তেল আবিব হল শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা। তবে হামলা কিংবা এর প্রভাব–সংক্রান্ত কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকী শহরে কোনো হামলার কোনো সতর্ক ধ্বনিও শোনা যায়নি ইজরায়েলের তরফে।

হিজবুল্লাহর এই দাবির পর তাৎক্ষণিকভাবে ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয় নি। তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র। যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদসহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম একটি এলাকায় একটি শপিং মল ও একটি রেলস্টেশনের পাশে অবস্থিত।

চলতি বছরের গত মাসের শেষ দিকে ইজরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। তবে ঐ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হিজবুল্লাহ-ইজরায়েল সংঘর্ষ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। কখনো ইজরায়েল, আবার কখনো হিজবুল্লাহ, হামলা-পাল্টা হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ।এমতাবস্থায় শান্তির কোন সম্ভাবনায় দেখছে না বিশ্লেষকেরা।

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’