আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানবিক অভিষেক, পুরোহিতের মায়ের শ্রাদ্ধের জন্য বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

নিজস্ব প্রতিনিধিঃ  একাধিকবার তিনি দিয়েছেন মানবিক পরিচয়। কখন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য আর কখন তিনি দিয়েছেন হাসপাতালে অপারেশন ওটি  তৈরির খরচ। কিন্তু এবার দরিদ্র পুরোহিতের পরিবারকে আর্থিক সাহায্য দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মায়ের শ্রাদ্ধের জন্য টাকা না থাকায় মুর্শিদাবাদের বড়ঞার পেটারি গ্ৰামের এক পুরোহিত   ‘এক ডাকে অভিষেক’-এর দ্বারস্থ হয়। এরপর স্থানীয় তৃণমূল নেতার মারফত ওই পরিবারের কাছে ১০,০০০ টাকা পাঠালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

 ‘এক ডাকে অভিষেক’-এর তরফে এক্স হ্যান্ডেলে একথা  জানান হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘এক ডাকে অভিষেক‘ এখন  যত্ন ও সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে  মুর্শিদাবাদের বাসিন্দা অলোক আচার্যকে স্থানীয় নেতা মাহে আলমের মাধ্যমে ১০০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। যাতে তিনি মায়ের   শেষকৃত্য ভালোভাবে সম্পন্ন করতে পারেন।‘

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় এরআগেও একাধিকবার মানবিক পরিচয় দিয়েছেন অভিষেক। কিছুদিন আগে মুর্শিদাবাদের বড়ঞার ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। সেইসময় তাঁর নির্দেশ মত এক লক্ষ টাকা পঙ্কজের হাতে তুলে দিয়েছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এই আবহে ফের দরিদ্র পুরোহিতের পাশে দাঁড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Published by:

Share Link:

More Releted News:

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ