চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুয়ো সংস্থা খুলে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার-সহ ৭

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগে ব্যাঙ্ক ম্যানেজার সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে।  ভুয়ো সংস্থা খুলে সেই সংস্থার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, শেয়ারবাজারে টাকা খাটানো-সহ একাধিক কায়দায় সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। অভিযোগ পেয়েছে প্রতারণায় অভিযুক্তদের গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার(Bagda P.S.) পুলিশ।  ২৩ টি ভুয়ো সংস্থা খুলে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বাগদা থানার পুলিশ সিন্দ্রানি এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাঙ্কের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার(SP) দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি, একাধিক ব্যাংকের পাস বই, ১১৬ টি এটিএম কার্ড, দামি গাড়ি, ৯০ টা সরকারি বেসরকারি সংস্থার স্টাম্প সহ প্রচুর নথি উদ্ধার হয়েছে।

বিভিন্ন জায়গায় ভুয়ো নামে ২৩ টি সংস্থা খুলেছিলেন ধৃত ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager) অরিন্দম বিশ্বাস। দেশের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত এই অ্যাকাউন্টগুলির নামে ২০৪টি সাইবার প্রতারণার(Cyber Fraud) অভিযোগ রয়েছে। বাগদার সিন্দ্রানি এলাকা থেকে এই প্রতারণা চক্র চলত। তিন বছর আগে এই প্রতারণা শুরু হয়েছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্র কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ