‘আমাদের তো জীবনের সবকিছু শেষ’, নবজাতক সন্তানকে হারিয়ে কেমন আছেন বি প্রাক?

যদি লাইফে কিচ্ছু খারাপ হয়, তাহল আমার সন্তানের মৃত্যু। এর থেকে খারাপ আর কিছু হতে পারেনা। আমি তো আমার মাকে বলেছি, আমি আর কি ভার ওঠাবো, আমি তো আমার ছেলের ভারই কাঁধে ওঠালাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য প্লে-ব্যাক গায়কের মধ্যে অন্যতম বি প্রাক। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেশরি’ ছবির ‘তেরে মিট্টি’ গানটির মাধ্যমে তিনি দর্শকের নজরে আসেন। তবে ২০২২ সালে এই খ্যাতনামা গায়কের জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছে বিশাল ঝড়। সদ্যোজাত সন্তানকে হারিয়েছেন তিনি। বিষয়টি রীতিমতো কাঁদিয়ে দিয়েছিল গায়কের ভক্তদের। তবে এই বিষয়ে কখনই বি প্রাককে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি ছেলেকে হারানোর বিষয়ে মুখ খুলেছেন বি প্রাক। ২০২২ সালের জুনে তাঁর নবজাতক পুত্রের মৃত্যুর কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। জন্মের সময়েই মারা গিয়েছে গায়কের নবজাতক সন্তান। বি প্রাক তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হৃদয় বিদারক খবরটি শেয়ার করেছিলেন।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বি প্রাক জানিয়েছেন, নিজের নবজাতক শিশুকে হারানোর চেয়ে ভয়ঙ্কর আর কোনও বেদনা নেই। ২০১৯ সালে চণ্ডীগড়ে বিয়ে করেন বি প্রাক। এরপর বি প্রাক ২০২০ সালে তাঁর স্ত্রী মীরা বচ্চনের সঙ্গে প্রথম সন্তান, একটি শিশুপুত্রকে স্বাগত জানান। প্রথম সন্তানের ২ বছর পরে দ্বিতীয় গর্ভধারণের ঘোষণা করেন বি প্রাক এবং মীরা। কিন্তু সেই সন্তানকে বাঁচাতে পারেননি বি প্রাক। সম্প্রতি শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি আলাপচারিতার সময়, বি প্রাক প্রথমবারের মতো তার শিশুর মৃত্যুর বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, “যদি লাইফে কিচ্ছু খারাপ হয়, তাহল আমার সন্তানের মৃত্যু। এর থেকে খারাপ আর কিছু হতে পারেনা। আমি তো আমার মাকে বলেছি, আমি আর কি ভার ওঠাবো, আমি তো আমার ছেলের ভারই কাঁধে ওঠালাম। তাঁকে নিজের হাতে কবর দিলাম। এর থেকে বেদনা দায়ক আর কি হতে পারে।”

বি প্রাকের স্ত্রী মীরা প্রায়ই শিশুটির জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, যার নাম তারা ফাজা রেখেছিলেন। বি প্রাক তার শিশুর মৃত্যুর দুঃখজনক সংবাদ শেয়ার করে, লিখেছিলেন, “গভীর বেদনার সঙ্গে আমাদের ঘোষণা করছি যে, আমাদের নবজাতক শিশুটি জন্মের সময় মারা গেছে। বাবা-মা হিসাবে এটি সবচেয়ে বেদনাদায়ক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা সমস্ত ডাক্তার এবং কর্মীদের তাদের নিরন্তর প্রচেষ্টা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এই সময়ে আমাদের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।”

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল