বিজেপির হাত ছাড়ল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ! জল্পনা বঙ্গে

বিজেপির অস্বস্তি বাড়িয়ে হাত ছাড়ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির অস্বস্তি বাড়িয়ে হাত ছাড়ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়েছে। গত শনিবার বিজেপির জেলা কমিটিতে ব্যাপক রদবদল করেন সভাপতি সুকান্ত মজুমদার। মূলত আসন্ন পুরভোট গুলির কথা মাথায় রেখেই এই বিস্তর রদবদল ঘটিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। যদিও সেই সমস্ত পদে মতুয়া সংঘের প্রতিনিধি ও বিধায়কদের অবহেলা করায় তীব্র বিতর্ক শুরু হয়। একে একে বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন ৫ বিধায়ক। তারপরেই রবিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন ফেসবুকে লিখেছেন, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না। মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য, মতুয়ারা ও বঞ্চিত করার ক্ষমতা রাখে।’

এরপরেই জল্পনা শুরু হয়েছে। তবে কী মতুয়াদের সঙ্গে বিজেপির সুসম্পর্কে ফাটল ধরল? জল্পনা বাড়িয়েই গত রবিবার সন্ধ্যায় বিজেপির মিডিয়া গ্রুপ ছাড়েন বনগাঁ সাংগঠনিক জেলার ৫ বিধায়ক। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, হরিণঘাটার বিধায়ক অসীম কুমার সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। যদিও রবিবারের মধ্যেই প্রত্যেকে জানিয়েছেন ওটা বড় কোনও ঘটনা নয়। এর মাঝেই সুখেন্দ্রনাথ গায়েনের এমন ফেসবুক পোস্ট জল্পনা শুরু করেছে রাজ্য রাজনীতিতে। যদিও এই পোস্ট একান্তই তাঁর ব্যক্তিগত বলেই জানিয়েছেন সুখেন্দ্রনাথ গায়েন। সংবাদমাধ্যমে সুখেন্দ্র স্পষ্ট জানিয়েছেন, ‘পোস্টটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমরা মোট ১১ দফা দাবি নিয়ে বিজেপিকে সমর্থন করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত তার একটাও পূরণ হয়নি। সবক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত হচ্ছে। সাংগঠনিক ক্ষেত্রেও তাদের যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হয়নি।’

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল