গদি বাঁচাতে সেনাবাহিনীকে ৬০ দিনের জন্য বিশেষ ক্ষমতা দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনার অবসান। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়ে দিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতেই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সামরিক বাহিনীর তিন শাখার (সেনা, বায়ু ও নৌ) পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও কোস্ট গার্ডকেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় দেশ জুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৯ জুলাই সারা দেশে সেনা মোতায়েন করেছিলেন। মূলত পুলিশকে সাহায্যের জন্য সেনা সদস্যদের রাজপথে নামানো হয়েছিল। কিন্তু তাতে উল্টো ফল হয়। রাজপথে নেমে আন্দোলনকারী ও জঙ্গিদের ধ্বংসাত্মক কার্যকলাপে সরাসরি মদত দিতে থাকেন জামায়াত ইসলামী মনোভাবাপন্ন সেনা আধিকারিক ও জওয়ানরা। ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার কাজেও হাত লাগান সেনা সদস্যরা। এক লেফটেন্যান্ট কর্নেলের উদ্যোগে পুড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসাবে পরিচিত ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ি।

গত ৮ অগস্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃতগ্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরে সেনাবাহিনী ফের তাঁবুতে ফিরে যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তাঁবুতে সেনা সদস্যদের ফেরাতে রাজি হননি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। উল্টে ইউনূসকে চাপ দিয়ে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর জন্য বিশেষ ক্ষমতা আদক্ষায় করে নেন। গত ৩০ সেপ্টেম্বর নৌ ‌ও বিমানবাহিনীর আধিকারিকদেরও বিশেষ ক্ষমতা দেওয়া হয়। শনিবারই ওই বিশেষ ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।  বিশেষ ক্ষমতার বলে সেনাবাহিনীর জুনিয়র আধিকারিকরা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার পেলেন। ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া আধিকারিকরা। অর্থা‍ৎ এখন থেকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত জুনিয়র আধিকারিকরা যে কাউকে গ্রেফতার করতে পারবেন। ওই গ্রেফতারির জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। সেনাবাহিনীকে বার বার বিশেষ ক্ষমতা প্রদানের পিছনে অশনিসঙ্কেত দেখছে বিএনপি-সহ দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা  ১/১১-র গন্ধ পাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের নির্দেশমতো গড়া হয়েছিল অন্তর্বর্তী সরকার। আর ওই অন্তর্বর্তী সরকারের জমানায় বিএনপি-আওয়ামী লীগ মূলধারার একাধিক দলের নেতা-নেত্রীকে জেলে পোরা হয়েছিল। শেখ হাসিনা ও খালেদা জিয়াও বাদ যায়নি। দুই নেত্রীকেই বাংলাদেশের রাজনীতি থেকে সরাতে মাইনাস টু ফর্মূলার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল। যদিও তা সম্ভব হয়নি।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের