Loading live market data...
Loading active stocks...
Connecting...

জমি বিবাদে দুই পড়শির মধ্যে তলোয়াড় যুদ্ধ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় জমি নিয়ে বিবাদ। আর সেইসময় কথা কাটাকাটি হতেই চলতে থাকে  দুপক্ষের মধ্যে মারপিট। চলল গুলিও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের আসানসোলের  কুলটি থানার বরাকরের মনোবেড়িয়া এলাকায় ।  জানা গিয়েছে, দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে জখম হয়েছেন তিনজন।

রবিবার মনোবেড়িয়া এলাকায় দুই পরিবারের মধ্যে একটি জমি নিয়ে বিবাদ শুরু হয়। আর তা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা, তার পর শুরু হয় হাতাহাতি। শুধু তাই নয় তরোয়াল উঁচিয়ে  একে ওপরকে তাড়া করতে দেখা যায়। এই অশান্তির জেরে রাস্তার দুই দিকে পথচলতি লোকজন থমকে যান। প্রকাশ্য রাস্তার মধ্যে চলে অস্ত্র নিয়ে দাপাদাপি।  চলে গোলাগুলি। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কারুর প্রাণহানি হয়নি।

ঘটনার খবর পেয়ে কুলটি থানার বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঝামেলা মেটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু অস্ত্র-গুলিচালনার ভয়ে আতঙ্কে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারাও। এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররা জানিয়েছেন,’ হামলার ঘটনা জানতে পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে।‘ বলা বাহুল্য, কী করে আমজনতার হাতে অস্ত্র এল তা এখন জানা যায়নি । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর