অনলাইন জালিয়াতির শিকার হয়ে ২.৭৫ লক্ষ টাকা খোয়ালেন ‘পুষ্পা দ্য ইম্পসিবল’ সিরিয়ালের পুষ্পা

এই বিষয়টি কাউকে জানাবেন না। তবে ২.৭৫ লক্ষ টাকা দিলে বিষয়টি এখানেই মীমাংসিত হয়ে যাবে। আমি জানি না সেই সময়ে আমার কী হয়েছিল। আমি তৎক্ষণাৎ সেই টাকা তাঁদের ব্যাঙ্কে স্থানান্তরিত করে ফেলি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপট মাত্রাতিরিক্ত বেড়েছে। পাশাপাশি ইন্টারনেটের হাত ধরে মার্কেটে আসছে একের পর এক অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন। এভাবেই লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বুনছে প্রতারকরা। লোভের বশে সেই জালে জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। দিন কয়েক আগেই প্রতারিত হয়েছেন অভিনেত্রী দিশা পাটানির বাবা। সরকারি চাকরি পাওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। এবার অনলাইন জালিয়াতির শিকার হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করুণা পাণ্ডে। খোয়ালেন ২.৭৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, সম্প্রতি একটি অনলাইন কেলেঙ্কারির শিকার হয়েছেন তিনি। তবে কীভাবে অনলাইন প্রতারণায় জড়িয়ে পড়লেন তিনি? জানা গিয়েছে, গত তিন মাস আগে সিরিয়ালের শুটিংয়ের সময়ে তাঁর কাছে মুম্বই পুলিশের ফোন আসে। তখন ফোনে কলকারি বলেন, তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত। তাই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে উচ্চ আদালত তলব করেছে।

অভিনেত্রী পুলিশকে আরও জানিয়েছেন, ‘তাঁরা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরও জানত। আমাকে বলা হয়, মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার আমাকে ভিডিও কল করবে। তখনই আমি বিষয়টি বিশ্বাস করি। যেহেতু আমি সেই অ্যাকাউন্টটি দীর্ঘদিন ব্যবহার করিনি, তাই আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে যে ব্যক্তি আমাকে ভিডিও করেছিল সে নিজেকে ডিসিপি হিসাবে পরিচয় দিয়েছিল। সে আমাকে আশ্বস্ত করেছিল যে, তারা আর্থিক লেনদেনের বিষয়টি বেআইনি কিনা তা খুঁজে বের করার জন্য মামলাটির তদন্ত করছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘ভিডিও কলে ডিসিপি ছদ্মবেশে থাকা লোকটি আমাকে বলেছিল, এই বিষয়টি কাউকে জানাবেন না। তবে ২.৭৫ লক্ষ টাকা দিলে বিষয়টি এখানেই মীমাংসিত হয়ে যাবে। আমি জানি না সেই সময়ে আমার কী হয়েছিল। আমি তৎক্ষণাৎ সেই টাকা তাঁদের ব্যাঙ্কে স্থানান্তরিত করে ফেলি। আমার মনে হয় আমি হিপনোটাইজড হয়ে গিয়েছিলাম।’ এরপরে, অভিনেত্রী তার সিরিয়ালের শুটিং চালিয়ে যান। এরপর সহকর্মীরা তাঁকে কি ঘটেছে জিজ্ঞাসা করেন, তিনি তাদের ফোন কলের বিষয়টি জানান। তখনই তাঁরা বলেন যে, তিনি প্রতারিত হয়েছেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। সাইবার ক্রাইম সেলের সঙ্গেও যোগাযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে ‘পুষ্পা দ্য ইম্পসিবল’ সিরিয়ালে অভিনয় করছেন। তিনি সলমান খান এবং সোনম কাপুরের সঙ্গেও ‘প্রেম রতন ধন পায়ো’তে ​​অভিনয় করেছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল