চারিদিক সবুজ, এর মাঝে ছোট্ট মালতি, এরপর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের সর্বদা চর্চায় থাকে ‘দেশি গার্ল’। কখনো সেরা দম্পত্তি, কখনো বা সুপার মমের তকমা পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সর্বদা আলোচনায় থাকে অভিনেত্রী। কাজের ফাঁকে মেয়ে মালতি মেরিকে সময় দিতে ভোলেন না তিনি। মাঝেমধ্যে মেয়েকে নিয়ে একান্তে সময় কাটান প্রিয়ঙ্কা। অভিনেত্রী প্রায়শই তার মেয়ের সঙ্গে আদুরে মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমের পাতায়।তেমনই মেয়ে মালতির সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। প্রাণ ভরে শরতের মরসুম উপভোগ করছে ছোট্ট রাজকন্যা মালতি।

মঙ্গলবার(১৯ নভেম্বর) প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সামাজিক মাধ্যমে মেয়ের একটি কিউট ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন।চারিদিকে মিষ্টি রোদের আলোর ঝলকানি এসে পড়েছে। চারপাশে সবুজে সবুজে ভরা। আর তার দিকে একদৃষ্টিতে চেয়ে আছে মেয়ে মালতি। মন দিয়ে উপভোগ করছে শরৎকাল।

যদিও তার মুখ দেখা যায় নি। পেছন থেকে ছবিটি তোলা হয়েছে। মালতি একটি সাদা সোয়েটার পড়ে রয়েছে। তার উপরে একটি প্রিন্টেড ফুলের জ্যাকেটও রয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শরৎ এর পরে পাতা ঝরেছে। আর উপভোগ করছে আমার ছোট্ট রাজকন্যা’

উল্লেখ্য,প্রিয়ঙ্কা বর্তমানে সিটাডেল সিজন ২ এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে নাদিয়ার চরিত্রে অভিনয় করবেন তিনি।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল