মহারাষ্ট্রে ভোট কিনতে টাকা বিলির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বিজেপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল বহুজন বিকাশ আঘাদি। অভিযোগে বলা হয়েছে,  বিজেপি নেতা বিনোদ তাওড়ে হোটেলে এক বৈঠকে বসে বিজেপি নেতা কর্মী ও প্রার্থীকে টাকা দিচ্ছেন ভোট কেনার জন্য। ইতিমধ্যেই বিজেপি নেতার এই কাণ্ড নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বহুজন বিকাশ আঘাদির সদস্যরা।

ভিডিওতে দেখা গিয়েছে,   একটি হোটেলে  বিনোদ তাওড়ে  ব্যাগে করে  টাকা নিয়ে সেখানে লোকজনকে ডেকে টাকা বিতরণ করছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই মহারাষ্ট্রের রাজনীতিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস এই ঘটনার ভিডিও সামনে এনে অভিযোগ তুলেছে, বিজেপি অর্থ ব্যবহার করে নির্বাচনের আগে আমজনতাকে প্রভাবিত করছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে নজর দেওয়া এবং কঠোর ব্যবস্থা নেওয়া।

তবে বিনোদ তাওড়ের  বিরুদ্ধে ওঠা  অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, ‘, ভোটের প্রস্তুতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে হোটেলে গিয়েছিলেন তাওড়ে । মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।‘ অন্যদিকে বুধবার মহারাষ্ট্রের ২৮৮ টি আসনে রয়েছে বিধানসভা নির্বাচন। ২০ নভেম্বর এক দফাতে হবে নির্বাচন। ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচনের ফলাফল।

উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫ টি, শিবসেনা ৫৬ টি, এনসিপি ৫৪ টি এবং কংগ্রেস ৪৪ টি আসনে জয়ী হয়েছিল। তবে নির্বাচনের পর শিবসেনা এনডিএ থেকে আলাদা হয়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায়  বিজেপির ১০৩  জন বিধায়ক রয়েছে। শিবসেনার ( একনাথ শিন্ডে) ৪০  জন বিধায়ক এবং এনসিপি (অজিত পাওয়ার )-এর ৪৩ জন বিধায়ক রয়েছে। তাই চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ