দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন নেইমার, দাম শুনলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘দুবাই’ মানেই স্বপ্নের দেশ। যে কেউ এই স্বপ্ন দেখতে পারে কিন্তু বাস্তবে স্বপ্নের দেশে থাকতে খুব কমজনই পারে। এবার স্বপ্নের দেশে বাড়ি কিনলেন ফুটবলার কিংবদন্তি নেইমার। এই বাড়ির নাম শুনলে চমকে উঠবে সকলে। এই আবাসনের দাম এক কোটি ১০০ কোটি নয়, একেবারে ৬৫৪ কোটি টাকা।

সম্প্রতি ধনির দেশ দুবাইয়ে বুগাতি রেসিডেন্সে ৫ কোটি ৪৫ লাখ ডলারে এক পেন্ট হাউস কিনেছেন নেইমার।যার  প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা। এই হিসেব করে দেখলে ভারতীয় মুদ্রায় এই পেন্ট হাউসের দাম পড়েছে ৬৫৪ কোটি টাকা। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সেই সঙ্গে আছে সুইমিং পুল। অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য দেখা যায়। জানালার ধারে বসে ফুরফুরে হাওয়া ও ব্যালকনি থেকে মন ভাল করা দৃশ্য দেখা যাবে।

বিলাসবহুল এই বাড়িতে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখানে রয়েছে কৃত্রিম সৈকত, আছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব, গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা।এছাড়া ব্যক্তিগত পরিবহন সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত চাহিদা পূরণের ব্যবস্থা থাকবে। অবশ্য বিলাসবহুল এই বাড়িটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর নির্মাণকাজ শেষ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানা গিয়েছে।

নেইমার সান্তোস ক্লাবে ফিরে যাচ্ছেন, এমন সময়ে দুবাইয়ে এই পেন্টহাউস কেনার খবর সত্যিই ইতিবাচক। এই নিয়ে অবশ্য মুখ খোলে নি নেইমারের এজেন্ট। বরং এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী