সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে মহিলা রোগিনীদের সামনেই হস্তমৈথুন যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার বেআব্রু চিত্র ফের প্রকাশ্যে। এবার এক সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকে মহিলা রোগিণীদের সামনেই হস্তমৈথুনে ব্যস্ত রইলেন এক বিকৃত মানসিকতার যুবক। ওই ন্যক্কারজনক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার ছয়দিন কেটে গেলেও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই অভিযুক্ত যুবককে আটক করা হবে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের কোটদ্বারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত ১৩ নভেম্বর বুধবার পাউরি গাড়ওয়ালের কোটদ্বার সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে আচমকাই ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। তার পরে প্রকাশ্যেই মহিলা রোগিনীদের সামনে হস্তমৈথুন শুরু করে দেন। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রসূতি বিভাগে ভর্তি রোগিনীরা। ঘটনার সময়ে ওয়ার্ডে কোনও নার্স কিংবা মহিলা স্বাস্থ্য কর্মী ছিলেন না। এক মহিলা রোগিনী সাহস করে নিজের কাছে থাকা মোবাইল ফোনে যুবকের হস্তমৈথুনের দৃশ্য বন্দি করেন। তার পরে সমাজমাধ্যমে ওই লজ্জাজনক ঘটনার ভিডিও আপলোড করে দেন। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় এমন ফাঁকের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশও। যদিও মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘হস্তমৈথুনে লিপ্ত অভিযুক্ত যুবককে শনাক্তকরণের চেষ্টা চলছে’। পুলিশের এমন নির্বিকার ভূমিকায় চটেছেন নেটা নাগরিকরা। এক নেটা নাগরিক লিখেছেন, ‘কিছুই হবে না। অভিযুক্তকে ধরা হলে দু’দিন জেলে থাকবে। তার পরে ছাড়া পেয়ে ফের একই ন্যক্কারজনক ঘটনা ঘটাবে।’ আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘আমাদের দেশের বেশ কিছু ব্যাক্তির মানসিকতা সত্যিই তলানিতে গিয়ে পৌঁছেছে। এখনই সময় বিকৃত মানসিকতার ধারকদের চিকি‍ৎসা করানোর।’ তৃতীয় এক নেটা নাগরিক লিখেছেন, ‘সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকে নার্সকে দেখে হয়তো রোমান্টিক হয়ে গিয়েছিলেন অভিযুক্ত যুবক। তার পরেই হস্তমৈথুনে মেতে উঠেছিলেন। এমন বিকৃত মানসিক রোগীর বাইরে থাকা মোটেও নিরাপদ নয়।’

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭