বিশাখাপত্তনমে গণধর্ষণের পরে ব্ল্যাকমেল আইনি পড়ুয়াকে, মূল অভিযুক্ত নির্যাতিতার পুরুষ বন্ধু!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে প্রতিনিয়ত সামনে আসছে ধর্ষণের ঘটনা । এই আবহে এবার গণধর্ষণের শিকার হল এক আইনি ছাত্রী।  অভিযোগ উঠেছে  তাঁর প্রেমিক এবং তিন পুরুষ বন্ধুর বিরুদ্ধে। শুধু গণধর্ষণই নয় অভিযুক্তরা ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করত বলে জানা গিয়েছে। আর তারজেরেই সে  আত্মহত্যার  চেষ্টা করে । এমনই ঘটনা ঘটেছে বিশাখাপত্তনমে।

এই প্রসঙ্গে বিশাখাপত্তনমের পুলিশ জানিয়েছেন, ‘চার অভিযুক্তকেই গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নির্যাতিতার প্রেমিক ও তাঁর তিন ঘনিষ্ঠ বন্ধু।‘  তদন্তে নেমে জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে প্রেমিকের একবছরের সম্পর্ক ছিল।  গত ১৩ অগস্ট তরুণী তাঁর প্রেমিক এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। আর সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয়। শুধু তাই নয় এই ঘটনার পুরো ভিডিও রেকর্ড করে ছাত্রীকে লাগাতার তাঁরা ব্ল্যাকমেল করা হত । মাসের পর মাস ধরে চলা এই ঘটনা সহ্য করতে না পেরে  সে আত্মহত্যার চেষ্টা করে। আর তখনই সামনে আসে পুরো ঘটনা।

পুলিশ সূত্রে খবর, চার অভিযুক্তকে  ভারতীয় ন্যায় সংহিতা ধারায় গণধর্ষণ,  অপরাধমূলক ভীতি প্রদর্শনসহ তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে  বিরোধী ওয়াইএসআর কংগ্রেস পার্টি এই ঘটনার জন্য  চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকারকে  দায়ী করেছে। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন