IPL Auction: নিলামের আসরে ডুপ্লেসিকে পেতে ঝাঁপাচ্ছে চার দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাপ ডু প্লেসিস আন্তর্জাতিক ক্রিকেট জগতের এক অন্যতম নাম। জনপ্রিয় এই তারকা ব্যাটসম্যান গত আইপিএল সিজনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন কিন্তু আসন্ন ২০২৫-এর আইপিএল-এ নয়া স্কোয়াড গঠনের জন্য ব্যাঙ্গালুরুর তরফ থেকে মুক্তি দেওয়া হয়েছে ডু প্লেসিসকে। তবে এই তারকা খেলোয়াড়ের ওপর ইতিমধ্যেই নজর পড়েছে অনেকগুলি টিমের। ফলে শেষ পর্যন্ত কোন দলে যুক্ত হবেন ডু প্লেসিস তা নিয়ে কৌতুহল দানা বাঁধছে দর্শকদের মনে।

৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান ২০১২ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগদান করেন। এই দলেই নিজের কেরিয়ারের বেশ কিছুটা সময় কাটিয়েছেন তিনি। CSK-এর সঙ্গে একাধিক সিজনে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভূমিকা পালন করেছেন তিনি, যার ফলস্বরূপ একাধিকবার বিজয়ীর শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ২০২২ সালে অবশ্য ডু প্লেসিস যোগ দেন ব্যাঙ্গালুরুর টিমে, সেই দলেও নিজের ক্যারিশমা দেখাতে সক্ষম হয়েছেন তিনি। ফলে আসন্ন মেগা নিলামে কোন কোন দল তাঁকে টিমে নেওয়ার জন্য টার্গেট করতে পারে সেই সম্ভাব্য অনুমানের একটি বিশ্লেষণ নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা যাক-

১) গুজরাট টাইটানস: যদিও এই দলে শুভমন গিল এবং সাই সুদর্শনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন তবু আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের অভাব রয়েছে এই টিমে। ডু প্লেসিস এই দলের সঙ্গে যুক্ত হলে সেই অভাব পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

২) কলকাতা নাইট রাইডার্স: গত সিজনে বিজয়ী হওয়ার পর কেকেআর তাদের মূল বোলিং ইউনিট এবং মিডল অর্ডার ব্যাটিং লাইন আপ অক্ষত রেখেছে কিন্তু পরের মরসুমে বিজয়ী তকমা ধরে রাখার জন্য এই দলের টপ অর্ডারে অভিজ্ঞ ব্যাটার প্রয়োজন। গত সিজনের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের পরিবর্তে ডু প্লেসিসের আগমন এই স্কোয়াডকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

৩) লখনউ সুপার জায়ান্টস: এই দল নিজেদের পাঁচজন ব্যাটসম্যানকেই ধরে রেখেছে কিন্তু তাঁদের কেউই টপ অর্ডার ব্যাটার নয়। কেএল রাহুলকে ছাড়ার পর এই দলের একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন। ফাফ ডু প্লেসিস সেই ভূমিকা পালন করলে তা অত্যন্ত লাভদায়ক হতে পারে এই দলের জন্য।

৪)পাঞ্জাব কিংস: পরবর্তী আইপিএলে এই টিমের স্কোয়াড পরিবর্তন হওয়ার কারণে দল কার্যত ওলোট পালোট হয়ে গেছে। এই পরিস্থিতিতে এই দলের নেতৃত্বের জন্য ক্ষমতা সম্পন্ন একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন। সেক্ষেত্রে ফাফ ডু প্লেসিসকে দলে নেওয়ার জন্য পাঞ্জাব আগ্রহী হতে পারে বলে মনে করা হচ্ছে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়