রাশিয়ার পরমাণু বোমা হামলার ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে আমেরিকা, বন্ধ করল কিয়েভের দূতাবাস

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শত্রু দেশগুলির বিরুদ্ধে রাশিয়ার সেনাকে পরমাণু বোমা ব্যবহারের অনুমতি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তাতেই ইউক্রেন নিয়ে বাড়ে উদ্বেগ।  আর  এই আবহেই বোমা হামলার ভয়ে  কিয়েভে দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা। এই মর্মে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি।

সেখানে স্পষ্টভাবে বলা হয়, ‘সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় আমেরিকা সাময়িকভাবে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে। তাই  দূতাবাসে থাকা কর্মীদের কাজ বন্ধ করে রাখতে হবে।‘ পাশাপাশি  ইউক্রেনে বসবাসরত আমেরিকান নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। অন্যদিকে , মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু হামলার ঘোষণা করেন। আর তারপর প্রশ্ন উঠছে এই ইউক্রেন দিয়েই কি এই পরমাণু হামলা শুরু করবে রাশিয়া?

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের কুর্সি থেকে বিদায় নেওয়ার আগেই জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার ছাড়পত্র পেয়েছে ভোলদিমির জেলেনস্কির দেশ। আর ওই খবর জানাজানি হতেই মস্কোর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেওয়া হবে।  এই আবহে এবার রাশিয়ার সেনাকে পরমাণু বোমা ব্যবহারের অনুমতি দিলেন রুশ প্রেসিডেন্ট।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু