ফের ভেটো প্রয়োগে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তির আশায় বসে দিন গুনছে অসহায় গাজাবাসীরা।অবশেষে যুদ্ধ বিরতির চুক্তি নিয়ে বুধবার(২০ নভেম্বর)নিরাপত্তা পরিষদে আনিত প্রস্তাবের ওপর ফের ভেটো দিল আমেরিকা। ফলে যুদ্ধবিরতি চুক্তি আটকে গিয়েছে। ভেটো দেওয়ার পাল্টা যুক্তিও দিয়েছে আমেরিকা।

ভেটো দেওয়া নিয়ে ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, এখন এই মুহূর্তে যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। ফলে বন্দী উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে। তাই বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আপাতত যুদ্ধবিরতির প্রস্তাব রাখতে চাইছে না দেশটি।

এই নিয়ে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট উড জানান, ‘এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে। কেননা আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে বন্দীদের মুক্তিলাভ কখনো সম্ভব হবে না।বন্দীদের মুক্তি দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে।’

স্থানীয় সময় বুধবার(২০ নভেম্বর)নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে আমেরিকা ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইজরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এই প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইজরায়েলি বন্দীর মুক্তির দাবি করা হয়েছিল।

উল্লেখ্য,গাজায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে মধ্যস্থাকারী দেশগুলো। তবুও বারবার পিছিয়ে যাচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব। হামাস রাজী হলেও ইজরায়েলের তরফেও কোন ইতিবাচক সাড়া মেলে নি। এদিকে গাজায় লাশের সারি বেড়েই চলেছে। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তাও পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয় নারী, পুরুষ সকলকে অনাহারে থাকতে হচ্ছে।

IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন,কে দিল এই সম্মান?

হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, আটক ৫

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে, বড় তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও