একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল মানেই লিওনেল মেসি। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা বিশ্বের ফুটবল ভক্তদের মুখে এই একটাই নাম ঘুরছে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। অসাধারণ দক্ষতা, অসংখ্য ট্রফি এবং অগণিত রেকর্ডের পাশাপাশি এবার সম্পদের নিরিখেও নতুন উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এক সময় যিনি চিকিৎসার খরচ জোগাড় করতে পারতেন না সেই ব্যক্তি এখন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি ছুঁয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯,৪০০ কোটি টাকা।

ফুটবল ময়দানে সত্যি তিনি জাদুকর। কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ছিল তার অনন্য উদাহরণ। ৮০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা মিশরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে ছিল। এরপর, মেসির নেতৃত্বে দলটি মাত্র ১৩ মিনিটে তিনটি গোল করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় এবং কোয়ার্টার-ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। কিন্তু জানেন কি মাঠে জাদুর মতো খেলা দেখানো মেসি কীভাবে ফুটবলের বাইরে বিনিয়োগ এবং ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন? জেনে নিন বিস্তারিত

আজ সারা বিশ্ব লিওনেল মেসিকে ফুটবলের জাদুকর বলে ডাকলেও একটা সময় ছিল যখন তার পরিবার আর্জেন্টিনার রোজারিওতে খুব সাদামাটা জীবনযাপন করত। তাঁর বাবা একটি ইস্পাত কারখানায় কাজ করতেন, আর মা ছোটখাটো চাকরি করতেন। আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, শৈশবে তাঁর চিকিৎসা করানোর মতো পরিবারের সামর্থ ছিল না। সেই সময়েই ফুটবল মেসির জীবনকে বদলে দিতে শুরু করে। মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা মেসিকে তাদের একাডেমিতে নেয়। ক্লাবটি তার চিকিৎসার খরচ বহন করে এবং সেখান থেকেই শুরু হয়  মেসির সেই স্বপ্নের যাত্রাপথ।

মেসির অর্থ ও সম্পদ

ফোর্বসের মতে, ২০২৬ সালের জুনের মধ্যে লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলারে (প্রায় ৯,৪০০ কোটি টাকা) পৌঁছেছে। এই সাফল্য নিয়ে তিনি বিশ্বের মাত্র চারজন ক্রীড়াবিদের একজন হবেন, যারা খেলার মাধ্যমে বিলিয়নিয়ার হয়েছেন। এই বিশেষ তালিকায় রয়েছেন লেব্রন জেমস, টাইগার উডস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির বিপুল সম্পদের প্রধান উৎস অবশ্যই তাঁর দীর্ঘ ফুটবল কেরিয়ার। বার্সেলোনায় দীর্ঘ সময় কাটানোর পর পিএসজি এবং বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলে তিনি কোটি কোটি ডলার আয় করেছেন। তবে তাঁর সম্পদের বড় অংশ এসেছে মাঠের বাইরের ব্যবসা এবং ব্র্যান্ড চুক্তি থেকে। বিশ্বখ্যাত ক্রীড়া সংস্থা অ্যাডিডাসের সঙ্গে মেসির আজীবন চুক্তি রয়েছে। এছাড়াও পেপসি, মাস্টারকার্ড, অ্যাপলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তাঁর অংশীদারিত্ব রয়েছে। প্রতিবছর মাঠের বাইরের আয়ই তাঁর মোট আয়ের বড় অংশ জুড়ে থাকে।

মেসি তার ক্যারিয়ারে শুধুমাত্র ক্লাবের সঙ্গে চুক্তি করেই প্রায় ১.২ বিলিয়ন ডলার আয় করেছেন। এর সঙ্গে এন্ডোর্সমেন্ট, লাইসেন্সিং, স্মারক বিক্রি এবং অন্যান্য ব্যবসা থেকে আয় যোগ করলে, তাঁর সম্পূর্ণ কেরিয়ারের আয় দাঁড়াবে প্রায় ১.৮ বিলিয়ন ডলার। রিয়েল এস্টেটেও বড় বিনিয়োগ করেছেন মেসি। আমেরিকার ফ্লোরিডায় তাঁর বিলাসবহুল প্রাসাদ রয়েছে। এছাড়া মায়ামি, স্পেনের বার্সেলোনা সংলগ্ন এলাকা, আর্জেন্টিনার রোসারিও এবং ইবিজায় একাধিক অভিজাত সম্পত্তির মালিক তিনি। তাঁর বিনিয়োগ তালিকায় রয়েছে হোটেল ব্যবসাও, যা বছরের পর বছর তাঁর সম্পদের পরিমাণ বাড়িয়ে চলেছে। তার সবচেয়ে বড় ব্যবসায়িক সম্পদগুলোর মধ্যে রয়েছে এডিফিচিও রোস্তাভার সোসিমি যা একটি স্প্যানিশ তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানি। যার মালিকানায় হোটেল, অফিস, বাণিজ্যিক বাড়ি এবং অন্যান্য সম্পত্তি রয়েছে। সম্প্রতি, কোম্পানিটি বার্সেলোনায় প্রায় ১১.৫ মিলিয়ন ইউরোতে ( ভারতীয় মুদ্রায় প্রায় ১২৫.৩৮ কোটি) একটি বড় কর্পোরেট ভবনও কিনেছে। 

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?