শীতের পড়ন্ত বিকেলে ‘দুধ পিঠে’র সঙ্গে জমে ওঠুক চায়ের আড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে অগ্রহায়ন মাস।সঙ্গে শীতের আমেজও রয়েছে। ঘরে ঘরে শুরু হবে নবান্ন। এইসময় পিঠে উৎসব না হলে কি চলে। তাই শীতের শুরুটা হোক পিঠে পুলি দিয়ে। শীতের পড়ন্ত বিকেলে চায়ের সঙ্গে এই পিঠের স্বাদ একেবারে মানানসই। বাঙালির পিঠেপুলি শুধু খাবার নয় ঐতিহ্যও বটে। গ্রামেগঞ্জে এইসময় থেকেই শুরু হয় পিঠেপুলি উৎসব। তা হলে আর কী বানিয়ে ফেলুন ‘দুধ চিতই’। জেনে নিন তৈরির সহজ রেসিপি।

উপকরণ : চালের গুঁড়ো ৩ কাপ, লবন, গরম জল ৩ কাপ, বেকিং পাউডার, ১.৫ লিটার দুধ, গুঁড়ো দুধ ১ কাপ, এলাচ ও খেজুরের গুড়

প্রণালী : একটি বাটিতে ৩ কাপ চালের গুঁড়ো নিন। তাতে পরিমাণ মত লবন মিশিয়ে দিন। এবার গরম জলে চালের গুঁড়ো দিয়ে ময়দা মাখার মত মেখে নিন। চালের গুঁড়ো খানিকটা এঁটে গেলে তাতে আবারও গরম জল দিয়ে ফেটাতে থাকুন। প্রয়োজনে আরও একটু গরম জল দিয়ে ঘন বাটার করে নিন। ব্যাটার তৈরি হয়ে গেলে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

দুধ জ্বাল দিতে বসান। তাতে আধ কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে দিন। এই সময় এলাচগুলো চিরে দুধে দিয়ে দিন।দুধ শুকিয়ে মোটামুটি এক লিটার মতো হয়ে গেলে তাতে গুড় মেশাতে হবে। তবে গরম দুধে সরাসরি গুড় দিলে দুধ কেটে যেতে পারে। তাই এক কাপ উষ্ণ গরম জলে গুড়টা আগে থেকেই গুলে রাখবেন। উষ্ণ অবস্থাতেই দুধে ঢেলে দিয়ে মিশিয়ে নিন । ১০ মিনিট হয়ে গেলে চালের গুঁড়োর ব্যাটারে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

গ্যাসে চিতই পিঠের সাজ গরম করতে বসান। পিঠের সাজ না থাকলে ইডলির সাজ হলেও হবে। ।সাজের মধ্যে সূতির কাপড় দিয়ে তেল বুলিয়ে নিন। এবার চামচে করে ব্যাটার নিয়ে সাজের মধ্যে ঢেলে দিন। গ্যাসের আঁচ মাঝারি রেখে সাজের পাত্রটি ঢেকে দিন।

এইভাবে এক মিনিট মত রাখলেই পিঠে তৈরি হয়ে যাবে। পিঠে গরম অবস্থাতেই গুড় মেশানো গরম দুধের মধ্যে দিয়ে দিন। ঠান্ডা হলে পাত্রটি সারারাত ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিন। এবার গরম গরম চায়ের সঙ্গে উপভোগ করুন চিতই পিঠে।

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়