Kalki Avatar : কবে কোথায় জন্ম নেবেন কল্কি ? কী করবেন তিনি ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হিন্দু বিশ্বাস অনুযায়ী চারযুগের বিভিন্ন সময়ে শ্রী বিষ্ণু ধর্ম রক্ষার্থে পৃথিবীতে নেমে এসেছেন। পৌরাণিক বিবৃতি মতে জানা যায় – সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চার যুগের মধ্যে সত্য যুগে বিষ্ণু মৎস, কূর্ম, বরাহ ও নৃসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এরপর ত্রেতায় বামন, পরশুরাম ও রাম রূপে, দ্বাপরে কৃষ্ণ ও বর্তমান কলি যুগের প্রথম দিকে বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। কথিত আছে, এই কলি যুগেরই শেষে তিনি কল্কি রূপে এই ধরাধামে নেমে আসবেন। কিন্তু, কবে কোথায় কল্কি অবতার জন্ম নেবেন, তা জানেন কী ?    

গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন –

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷

অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷

পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্৷

ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে’৷৷

অর্থাৎ, এই জগত যখনই পাপের ভারে ভরে উঠবে, তখনই সাধুদের রক্ষা করতে ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হব। ‘

জানা যায়, কল্কি হলেন বিষ্ণুর দশ অবতারের শেষ অবতার। বর্তমান কলিযুগের শেষে বিষ্ণু কল্কিরূপে জন্মগ্রহণ করে কলিকে বিনাশ করলে আবার সত্যযুগের আবির্ভাব হবে। তবে কলিযুগের স্থায়িত্ব ৪,৩২,০০০ বৎসর ও এই যুগের সূচনা হয়েছিল ৩১০১ খ্রীষ্ট পূর্বাব্দে। সুতরাং অবিলম্বেই বলা যায় যে কল্কির আগমনের এখনও প্রায় ৪ লক্ষ ২৬ হাজার ৮২০ বছরের অধিক দেরী। পুরাণের বর্ণনা অনুসারে, কল্কির আগমন করবেন দুই পাখা ওয়ালা সাদা ঘোড়ার পিঠে চড়ে এবং জ্বলন্ত ধূমকেতুর মতো এক হাতে তলোয়ার আর অন্য হাতে চক্র নিয়ে। তারপর ইনি বর্ণাশ্রম ধর্ম স্থাপনে বদ্ধপরিকর হয়ে, ম্লেচ্ছ ও বিধর্মীদের নিজের তলোয়ার দিয়ে নির্মূল করবেন এবং অশ্বমেধযজ্ঞ করে দক্ষিণাস্বরূপ সমস্ত পৃথিবী ব্রাহ্মণদের দান করবেন। তখন পৃথিবী ধ্বংস হবে ও ইনি অন্তর্ধান করবেন। কল্কিপুরাণ মতে ইনি শম্ভলগ্রাম নিবাসী বিষ্ণুযশা নামে এক ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে পুত্ররূপে চৈত্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে জন্মগ্রহণ করবেন।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: জোফ্রা আর্চারের দাপট, পর পর উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ