এক পাঁঠার দাম ১২ হাজার টাকা, কারণ জানলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই  রয়েছে বোল্লা রক্ষাকালী পুজো। আর সেই কালীপুজোর আগেই হু হু করে বাড়ছে কালো পাঁঠার দাম। বর্তমানে বুনিয়াদপুরের সরাইহাটে বাজারে একটি কালো পাঁঠা বিক্রি হচ্ছে প্রায় ১২ হাজার টাকায়। আর এই বাজার থেকে পাঁঠা কিনতে আসছেন প্রতিটি জেলা থেকে হাজার হাজার মানুষ।

আগামী কাল অর্থাৎ  ২২ নভেম্বর বোল্লা রক্ষাকালী পুজো। ওইদিন দূর-দূরান্ত থেকে বহু ভক্তরা আসে পুজো দিতে। কেউ মাকে মিষ্টি ভোগ দেন আবার কেউ সোনা-রুপোর গয়না মানত করে। আর ওদিন রাতে মায়ের কাছে হয় পাঁঠা বলি। তাই বলির জন্য কালো পাঁঠা কিনতে বৃহস্পতিবার বাজারে উপচে পড়ছে ভক্তদের ভিড়। বলা যায়, এখন বাজারে তুঙ্গে  পাঁঠার চাহিদা। এদিন বাজারে  কালো পাঁঠা বিক্রি হয়েছে ১২ হাজার টাকায় । আর অন্যান্য পাঁঠা বাজারে প্রায় ৫-৬ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এই প্রসঙ্গে এক ব্যবসায়ী জানিয়েছেন,’ জেলার বিভিন্ন গ্রাম থেকে পাঁঠা কিনে হাটে এসেছি। একবারে কুচকুচে কালো পাঁঠা খুব কম পাওয়া যায়। অনেকে সাদা-কালো পাঁঠাও কিনে নিয়ে গিয়েছেন।‘ বলা বাহুল্য বলির জন্য বুনিয়াদপুরের সরাইহাট নয় মালদহের গাজোল, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বোল্লা মায়ের জন্য মানতের পাঁঠা কিনে থাকেন ভক্তরা। অন্যদিকে রাত পোহালেই শুরু হবে মায়ের পুজো। আর তা নিয়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি।

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক