20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: 20 হাজার টাকার কম বাজেটে নতুন 5G স্মার্টফোন খুঁজছেন? তাহলে Vivo Y200 Pro 5G আপনার জন্য হতে পারে দারুণ বিকল্প। শক্তিশালী ব্যাটারি, কার্ভড AMOLED ডিসপ্লে এবং 64MP ক্যামেরার পাশাপাশি এখন এই ফোনে মিলছে বড়সড় ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার।

ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে Vivo Y200 Pro 5G এখন অন্যতম আকর্ষণীয় ডিল হয়ে উঠেছে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ফোনটি বর্তমানে বড় ছাড়ের সঙ্গে বিক্রি হচ্ছে। ফলে যাঁদের বাজেট 20 হাজার টাকার নিচে, তাঁদের জন্য এটি একটি লাভজনক অপশন হতে পারে।

দামের কথা বললে, Vivo Y200 Pro 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে Flipkart-এ 18 হাজার টাকায় তালিকাভুক্ত রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালের মে মাসে ফোনটি ভারতে 24 হাজার 999 টাকা দামে লঞ্চ হয়েছিল। সেই তুলনায় এখন ফোনটির দাম অনেকটাই কমেছে। এছাড়াও ক্রেতারা ব্যাঙ্ক অফারের সুবিধাও পাচ্ছেন। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত 900 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এর ফলে ফোনটির কার্যকর দাম নেমে আসবে প্রায় 17 হাজার100 টাকায়। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো স্মার্টফোন বদলে আরও 16,100 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। সব মিলিয়ে, এই স্মার্টফোনে মোট সেভিংস 7 হাজার 899 টাকারও বেশি হতে পারে।

ফিচারের দিক থেকেও Vivo Y200 Pro 5G যথেষ্ট আকর্ষণীয়। এতে রয়েছে 6.78 ইঞ্চির Full HD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর। ফোনটিতে IP54 রেটিং রয়েছে। ফলে ধুলো ও হালকা জলের ছিটে থেকে সুরক্ষা পাওয়া যায়। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ লেন্স। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y200 Pro 5G-তে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে স্মার্টফোনটি Android 14 ভিত্তিক Funtouch OS 14-এ চলে।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক