বন্ধ হতে চলেছে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের মেট্রোর টিকিট কাউন্টার!

Share:

নিজস্ব প্রতিনিধি :  মেট্রো লাইনে নিত্য যাত্রীদের ভিড় লেগেই থাকে। সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন পড়ে। এমনিতেই কর্মীর অভাবে ধুঁকছে দেশের প্রথম মেট্রো রুট কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইন। মেট্রো কর্মীর অভাবে বেশিরভাগ স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকে। এতে নিত্য যাত্রীদের ভোগান্তির আর শেষ নেই। এমতাবস্থায় ফের বাড়তি ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। কেননা এখন থেকে নর্থ-সাউথ রুটের সমস্ত স্টেশনের কাউন্টারে দিনের একটা বড় অংশজুড়ে নগদ লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কতৃপক্ষ। স্টেশন অনুযায়ী ভিন্ন ভিন্ন সময় এই ব্যবস্থা ২১ নভেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। এর বদলে কেবল অনলাইন বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে যাত্রীরা।

এদিকে এই নিয়ে যাত্রীদের তরফ থেকে বহু অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই। তাঁদের অভিযোগ, বহু স্টেশনে এই মেশিন অচল হয়ে পড়ে থাকে। আবার কোন মেশিন কাজ করলেও কাউন্টারে কয়েক সেকেন্ডের কাজ সারতে তিন থেকে চার মিনিট বেশি সময় লাগছে। অধিকাংশ সময় প্রায় সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকে। এতে যাত্রীদের বাধ্য হয়ে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ ভেন্ডিং মেশিনে(এসসিআরএম) টোকেন কিংবা কার্ড নিতে হচ্ছে।এই নিয়ে শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের সঙ্গে মেট্রো কর্মীদের তীব্র বচসা হওয়ার ঘটনা ঘটেছ। অভিযোগ, টিকিট কাউন্টারগুলির অস্তিত্ব সঙ্কট তৈরি করছে মেট্রো ভবন।

উল্লেখ্য জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় জোড়া রুটের প্রায় হাফ ডজন স্টেশনের টিকিট কাউন্টার ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। আগামীতে তা কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে হওয়ার আশঙ্কা করছে যাত্রীরা।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ