রাজ্যের নতুন লোকায়ুক্ত প্রাক্তন বিচারপতি অসীম রায়

প্রথা অনুযায়ী, কমিটি লোকায়ুক্ত ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য তিনটি নাম চূড়ান্ত করে। সেই নামগুলি রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাতে হয়। তালিকায় প্রথম যে নাম থাকে, সেই নামই বেছে নেন রাজ্যপাল। এখন রাজ্যপাল এই নিয়োগ নিয়ে আলাদা কোনও সিদ্ধান্ত নেন কিনা সেটাই দেখার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাজ্য বিধানসভায় বৈঠকের মাধ্যমে ঠিক হল পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত। এই পদের জন্য এদিন প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নাম ঠিক করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর নাম ঠিক করা হয়েছে।  কমিশনের সদস্য হিসাবে শিবকান্ত প্রসাদের নামও ঠিক হয়েছে। তবে এই ৩ নামই চূড়ান্ত নয়। কেননা এবার রাজ্য সরকারের তরফে এই ৩ পদের জন্য ওই ৩জনের নাম প্রস্তাব আকারে পাঠানো হবে রাজভবনে। সেখানে রাজ্যপাল তা অনুমোদন করলে তবেই তা চূড়ান্ত হবেন ও ওই ৩জন সংশিষ্ট পদে যোগদান করবেন। তবে এখন নানান বিষয়ে যেভাবে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বিবাদের ঘটনা ঘটে চলেছে তাতে এই বিষয়টি নিয়েও যে বিবাদের ঘটনা ঘটতে পারে সেটা অনেক মহলেই অনুমান করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসেছিল রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের জন্য বিশেষ বৈঠক। নিয়ম অনুযায়ী, এই নিয়োগের জন্য যে কমিটি থাকে তাতে পধাধিকারবলে সদস্য হন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার পরিষদীয় মন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সেই কমিটির বৈঠকের জন্য আগে থেকেই নোটিস জারি হয়েছিল। সেই নোটিস পেয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে পাল্টা চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য কাদের নাম ভাবা হচ্ছে এবং কেন ভাবা হচ্ছে। যদিও সেই চিঠির কোনও উত্তর রাজ্য সরকার দেয়নি। তার জেরেই আশঙ্কা ছড়িয়েছিল এদিনের বৈঠকে হয়তো উপস্থিত থাকবেন না শুভেন্দু। বাস্তবেও সেটাই দেখা গিয়েছে। এদিন শুভেন্দু ছাড়া কমিটির সব সদস্যই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ থাকায় তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।   

প্রথা অনুযায়ী, কমিটি লোকায়ুক্ত ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য তিনটি নাম চূড়ান্ত করে। সেই নামগুলি রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাতে হয়। তালিকায় প্রথম যে নাম থাকে, সেই নামই বেছে নেন রাজ্যপাল। তবে এখন রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে বিবাদ চলছে তার জেরে কিন্তু অনেকেই মনে করছেন এই নিয়োগ পদ্ধতির বৈঠকে যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা অনুপস্থিত ছিলেন তাই রাজ্যপালও এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সেক্ষেত্রে এদিন যে যে পদের জন্য যাদের যাদের নাম ঠিক করা হয়েছে সেই সব পদে নিয়োগ আটকে যেতে পারে। এই বিষয়ে এদিন সাংবাদিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশনের যে নিয়ম সেটাই আমরা মেনে চলি। কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোর নিয়ম। সংবিধানে সেটাই বলা আছে। প্রত্যেকের নিজেদের গণ্ডি মেনে চলা উচিত। এর বেশি আমার আর কিছু বলার নেই।’

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের