১০০ টাকা করে জমিয়ে পান ২ লক্ষ টাকা, ধনী হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে ডাকঘর

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্চিত অর্থ মানুষের সম্পদ। বিপদে-আপদে কিংবা কোনও কঠিন আর্থিক পরিস্থিতির মোকাবিলার জন্য অর্থ সঞ্চয়(Savings) করা অবশ্য বাঞ্ছনীয়। আজকের দিনেও ভারতের বহু মানুষ অর্থ সঞ্চয়ের জন্য ভরসা রাখেন‌ পোস্ট অফিসের(Post Office) উপরেই। কারণ পোস্ট অফিসে আকর্ষণীয় সুদ পাওয়ার পাশাপাশি সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকে। তবে এর জন্য একটি সঠিক স্কিম বেছে নেওয়াও অত্যন্ত জরুরি। আজ আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যেখানে স্বল্প বিনিয়োগ করেই বেশ ভালো পরিমান টাকা রিটার্ন পাওয়া যাবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে।

আরও পড়ুনঃ তৃণমূলের জয়জয়কার! আরজি কর ঘটনার কোনও প্রভাবই নেই উপনির্বাচনে

পোস্ট অফিস রিকারিং ডিপোজিট বা আরডি(RD Scheme) হল অর্থ জমানোর একটি আদর্শ স্কিম। এই স্কিমে যদি আপনি দৈনিক মাত্র ১০০ টাকা সঞ্চয় করেন এবং তা আরডি-তে বিনিয়োগ করেন, তাহলে মাত্র ৫ বছরের মধ্যেই আপনার হাতে রিটার্ন হিসেবে আসবে দু লক্ষেরও বেশি টাকা পাবেন। এই স্কিমের নেপথ্যের হিসেব নিকেষে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক-

প্রতিদিন যদি আপনি ১০০ টাকা করে সঞ্চয় করেন তাহলে মাসের শেষে তা দাঁড়াচ্ছে ৩০০০ টাকায়। এই ৩০০০ টাকা প্রতি মাসে পোস্ট অফিসে বিনিয়োগ করলে সারা বছরে আপনার সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার টাকায়। মোট পাঁচ বছর একইভাবে টাকা জমানোর পর আপনার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ১ লক্ষ ৮০ টাকা। কিন্তু স্কিমের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি হাতে পাবেন মোট ২ লক্ষ ১৪ হাজার ৯৭ টাকা, অর্থাৎ বাড়তি ৩৪ হাজার হাজার আপনি পেয়ে যাবেন সুদ হিসেবে।

আরও পড়ুনঃ আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকালেই বহরমপুর বাজারে হানা টাস্কফোর্সের

যারা স্বল্প সঞ্চয়ের মাধ্যমে অর্থ জমানোর কথা ভাবছেন তাঁদের জন্য আরডি স্কিম একেবারেই উপযুক্ত। কেউ যদি এই স্কিমে বিনিয়োগ করার পর মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই টাকা তুলতে চান সেক্ষেত্রে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি টাকা জমিয়েছেন সেই মেয়াদের উপর পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ পাওয়া যাবে। বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার মাত্র ৪%। তাই এই স্কিমের লাভ পেতে গেলে আপনাকে অন্তত পাঁচটি বছরের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করতেই হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি