রাহুলকে টেক্কা প্রিয়াঙ্কার, গান্ধি পরিবারের নবম সদস্য হিসাবে যাচ্ছেন সংসদে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার ভোটে লড়তে নেমেই বাজিমাত করলেন প্রিয়াঙ্কা গান্ধি। কেরলের ওয়ানাড লোকসভা আসনে তিনি চার লক্ষ ১০ হাজারের ভোটে এগিয়ে। বিকেল চারটে পর্যন্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক পেয়েছেন ৬ লক্ষ ২২ হাজার ৩৩৮ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সাথিয়ান মোকেরি পেয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৪০৭ ভোট। কার্যত জয় হাসিল করেছেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে প্রথমবার লড়তে নেমেই দাদা রাহুলকে হারিয়ে দিয়েছেন। দাদার জয়ের ব্যবধানকে টপকে গিয়েছেন। যদিও সংসদীয় রাজনীতিতে পা রাখার সুযোগ করে দেওয়ায় দাদাকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন রাজীব তনয়া।

২০১৯ সালের লোকসভা ভোটে প্রথমবার কেরলের ওয়ানাডে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি। সেবার তিনি পেয়েছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৩৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের পি পি সুনীর পেয়েছিলেন ২ লক্ষ ৭৪ হাজার ৫৯৭ ভোট। অর্থা‍ৎ প্রাক্তন কংগ্রেস সভাপতি জয়ী হয়েছিলেন ৪ লক্ষ ৩১ হাজার ৭৭০ ভোটে। গত মে মাসে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলির পাশাপাশি ওয়ানাড থেকেও লড়েছিলেন রাহুল। তিনি পেয়েছিলেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের অ্যানি রাজা পেয়েছিলেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট। কংগ্রেসের প্রাক্তন সভাপতি জিতেছিলেন ৩,৬৪, ৪২২ ভোটের ব্যবধানে। পরে অবশ্য ওয়ানাডের সাংসদ পদে ইস্তফা দেন রাহুল। দাদার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হয়ে বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে গান্ধি পরিবারের নবম সদস্য হিসাবে পা রাখছেন সংসদে।

গান্ধি পরিবারের সদস্য হিসাবে প্রথম সংসদে নির্বাচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধির ঠাকুরদা ফিরোজ গান্ধি। তার পর সংসদে পা রেখেছিলেন ইন্দিরা গান্ধি, সঞ্জয় গান্ধি, রাজীব গান্ধি, মানেকা গান্ধি, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও বরুণ গান্ধি। নবম সদস্য হিসাবে এবার যাচ্ছেন প্রিয়াঙ্কা।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!