রাজ্যে-রাজ্যে গেরুয়া ঝড়, উপনির্বাচনে কোন দল কয়টি আসনে জিতল দেখে নিন….

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের পাশাপাশি দেশের ১৪ রাজ্যের ৪৮ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। ‌ওই উপনির্বাচনেও কার্যত গেরুয়া ঝড়  বয়ে গিয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে পর্যুদস্ত হয়েছে বিরোধী শিবির। ৪৮ আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ২১ আসন। আর এনডিএ’র সহযোগী দলগুলি পেয়েছে আটটি আসন। অর্থা‍ৎ এনডিএ জয়ী হয়েছে ২৯ আসনে। উল্টোদিকে বিরোধীদের ঝুলিতে গিয়েছে ১৯ আসন। তার মধ্যে কংগ্রেস জিতেছে সাতটি আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জিতেছে ৬টি আসনে। অরবিন্দ কেজররিওয়ালের আপ জিতেছে তিন আসনে। এছাড়া অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ২টি ও সিপি‌আইএম জিতেছে একটি আসনে। কোন রাজ্যে কী ফল একবার চোখ বুলিয়ে দেখে নিন-

অসম (৫)

রাজ্যের পাঁচ বিধানসভা  আসনে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে  বঙ্গাইগাঁও আসনে জয়ী হয়েছেন অসম গণ পরিষদের দীপ্তিময়ী চৌধুরী। সিডলি আসনে জিতেছেন ইউনাইটেড পিপলস পার্টির নির্মল কুমার ব্রহ্ম। বেহালি থেকে জয়ী হয়েছেন বিজেপির দিগন্ত ঘাটোয়াল। ধোলাই ও ধামাগুড়ি আসন থেকে যথাক্রমে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের নীহাররঞ্জন দাস ও দিপলুরঞ্জন সরমাহ।

বিহার (৪)

চার বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। সব কয়টিতেই জিতেছেন এনডিএ’র প্রার্থীরা। খালি হাতে ফিরতে হয়েছে রাষ্ট্রীয় জনতা দল ‌ও কংগ্রেস জোটকে। তরারি ও রামগড় থেকে জিতেছেন বিজেপির বিশাল প্রশান্ত ও অশোক সিংহ। ইমামগঞ্জ থেকে জিতেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চার সুপ্রিমো জিতনরাম মাজির পুত্রবধূ দীপা কুমারী। বেলাগঞ্জ থেকে জিতেছেন সংযুক্ত জনতা দলের মনোরমা দেবী।

কর্নাটক (৩)

দাক্ষিণাত্যের কন্নড় ভূমে তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। তিনটি ‌আসনেই জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। সান্দুর থেকে ই অন্নপূর্ণা, চান্নাপাটনা থেকে সিপি যোগেশ্বরা এবং শিগগাঁও থেকে পাঠান ইয়াসিরআমেদ খান জয়ী হয়েছেন।  ।

কেরল (২)

দক্ষিণের আর এক রাজ্য কেরলে বিধানসভার দুটি আসন এবং ওয়ানাড লোকসভা আসনের উপনির্বাচন হয়েছিল। ওয়ানাড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। আর বিধানসভার দুটি আসনে ভাগাভাগি করে জয়ী হয়েছে ইউডিএফ এবং এলডিএফের প্রার্থীরা। পাল্লাকাড থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের রাহুল মামকোটাথিল। আর চিলাক্কারা থেকে জিতেছেন সিপিআইএমের ইউআর প্রদীপ।

মধ্যপ্রদেশ (২)

ভারতের হৃদয় বলে পরিচিত মধ্যপ্রদেশে বলে দুটি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। তার মধ্যে বিজয়পুরে জিতেছেন কংগ্রেসের মুকেশ মালহোত্রা। এই আসনে হেরে গিয়েছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে মন্ত্রী হওয়া রামনিবাস রাওয়াত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছেড়ে যাওয়া বুধনি আসনে অবশ্য জিতেছেন বিজেপির রমাকান্ত ভার্গব।

পঞ্জাব (৪)

পঞ্চনদের রাজ্য হিসাবে পরিচিত পঞ্জাবে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে তিন আসনে। বাকি ‌আসনটি জিতেছে কংগ্রেস। বিজেপি খাতা খুলতে পারেনি।

রাজস্থান (৭)

মরুরাজ্য রাজস্থানে বিধানসভা উপনির্বাচনেও গেরুয়া ঝড় লক্ষ্য করা গিয়েছে। ভোট হওয়া সাত আসনের মধ্যে ছয়টিতে জিতেছে বিজেপি। আর শচিন পাইলটের খাসতালুক হিসাবে পরিচিত দৌসায় জয় পেয়েছে কংগ্রেস। বিজেপির জেতা আসনগুলি হল ঝুনঝুনু, রামগড়, দেউলি-উনিয়াড়া, খিনশ্বর, সালুম্বের ও চোরাশি।

সিকিম (২)

উত্তর-পূর্বের অন্যতম রাজ্য সিকিমে ২টি আসনে ভোট নেওয়া হয়েছিল। দুটি আসনই দখল করেছে রাজ্যের শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা।

উত্তরপ্রদেশ (৯)

উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা আসনে উপন ইর্বাচনে ভোট নেওয়া হয়েছিল। লোকসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পরে প্রথম অ্যাসিড টেস্টের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই টেস্টে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি। ৯টি আসনের মধ্যে ছয়টি আসনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। একটি আসন গিয়েছে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদলের ঝুলিতে। দুটি আসনে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থীরা।

পশ্চিমবঙ্গ (৬)

পশ্চিমবঙ্গে ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে সবুজ ঝড় বয়ে গিয়েছে।  কার্যত ছক্কা হাঁকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। নিজেদের দখলে থাকা নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা ও সিতাই দখলে রাখাসর পাশাপাশি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে মাদারিহাট আসন।

ছত্তিশগড় (১)

ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। ওই আসনে হেসে খেলেই জিতেছেন বিজেপি প্রার্থী সুনীল কুমার সোনি।

গুজরাত (১)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতের ভাভ আসনে জয়ী হয়েছেন বিজেপির ঠাকোর স্বরূপজি সর্দারজি।

মেঘালয় (১)

মেঘের রাজ্য হিসাবে পরিচিত মেঘালয়ের গামবেগরে আসন থেকে জয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালস পিপল’স  পার্টির সুপ্রিমো কনরাড সাংমার স্ত্রী মেহতাব অ্যাজিটক সাংমা।

উত্তরাখণ্ড (১)  

দেবভূমি হিসাবে পরিচিত উত্তরাখণ্ডের কেদারনাথ আসনে জয়ী হয়েছেন বিজেপির আশা নৌটিয়াল।

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়