রবিতে এইভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিলে সব কাজে পাবেন সফলতা..

Share:

নিজস্ব প্রতিনিধি : সূর্যকে বলা হয় পৃথিবীর প্রাণ ও শক্তির আধার। বাস্তব ক্ষেত্রে সূর্যদেবের প্রভাব কারও অজানা না।মনে করা হয়,সূর্যদেব না থাকলে কোনকিছু সৃষ্টি হত না। যার উপরে সূর্যদেবের আশির্বাদ থাকে সেই ব্যক্তির জীবন থেকে বাধা বিপদ কেটে যায়। অন্ধকার থেকে জীবন ভরে ওঠে আলোর রোশনাইয়ের মত স্বচ্ছ।তেমনই সূর্যদেব যদি কোন ব্যক্তির প্রতি একবার অসন্তুষ্ট হন তবে জীবন হয়ে উঠতে পারে দূর্বিষহ।

আজ রবিবার,সূর্যদেবের প্রিয় দিন। সনাতন ধর্মে সূর্যদেবের অর্ঘ্য দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই কারণে ব্রহ্মমুহূর্ত থেকে সূর্যের অর্ঘ্য দেওয়ার কথা বলা হয়। মনে করা হয়, সূর্যকে অর্ঘ্য দিলে জীবন থেকে দূর হয় অর্থ কষ্ট, স্বাস্থ্যও ভাল থাকে। অর্ঘ্য দেওয়ারও বেশ কিছু নিয়ম আছে। জানেন কী এই নিয়মগুলো ?  কোন উদ্দেশ্যেই বা কেমন অর্ঘ্য দেবেন ? তবে জানুন সমস্ত বিধি-নিয়ম।

নিয়ম : সূর্যকে নদীতে দাঁড়িয়ে বা ঘরেও অর্ঘ্য দিতে পারেন। উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিলে সর্বোত্তম ফল পাওয়া যায়।এছাড়া নবোদিত থাকার সময় সূর্যকে অর্ঘ্য দেওয়া যেতে পারে। মনে রাখা প্রয়োজন, জল দেওয়ার আগে ব্যক্তির স্নান করে নেওয়া অত্যন্ত জরুরি। জল দেওয়ার সময় যদি সাদা রঙের বস্ত্র ধারণ করা হয়, তাহলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।পাত্রটি মোটা-ঘন বা মাটির পাত্র হলে সবচেয়ে ভাল হয়।

ইন্টারভিউতে সাফল্যের জন্য :  জলে লাল আবির বা ফুল দিয়ে অর্ঘ্য দিন।

লাভ পেতে :  চাকরি-ব্যবসায় লাভ পেতে চাইলে সাদা জল অর্পণ করুন।

শিক্ষা ও একাগ্রতা পেতে : কেরিয়ার উন্নত করতে জন্য জলে নীল রং দিয়ে অর্ঘ্য দিন।

বৈবাহিক জীবনে সুখ পেতে : বিবাহিত জীবনে সুখ পেতে হলুদ মিলিয়ে অর্ঘ্য দিন।

পিত্রশান্তি ও বাধা কাটাতে : নীল এবং আকাশী রং মিলিয়ে অর্ঘ্য দিন।

সুস্বাস্থ্য পেতে : লালচন্দন মিলিয়ে অর্ঘ্য দিন।

আরও পড়ুন : এই উপায়ে সূর্যদেবকে প্রসন্ন করলে মিলবে সৌভাগ্য

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল