মহারাষ্ট্রে ‘মহাজয়’ মহায়ুতির, খড়কুটোর মতো উবে গেল মহা বিকাশ আগাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটের ছয় মাসের মধ্যেই মরাঠা ভূমের বাসিন্দাদের মনোভাব গেল বদলে। দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে দু’হাত ভরে ভোট দিয়েছিলেন মহা বিকাশ আগাড়ি জোটকে। অথচ বিধানসভা ভোটে উদ্ধব ঠাকরে-শরদ পওয়ার-রাহুল গান্ধিদের থেকে মুখ ফিরিয়ে দু’হাত ভরে ভোট দিলেন শাসক জোটকে। ‌আর তার ফলেই দেশের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী রাজ্যে মহাজয় পেল মহায়ুতি জোট। রাজ্যের ২৮৮টি আসনের মধ্যে ২৩৩টি গেল এনডিএ জোটের ঝুলিতে। মাত্র ৪৯টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল মহা বিকাশ ‌আগাড়ি জোটকে। যদিও লজ্জাজনক হারের পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ‘ইভিএম’কে খলনায়ক হিসাবে দাঁড় করিয়ে ব্যর্থতার দায়ভার এড়ানোর মরিয়া প্রচেষ্টা চালালেন উদ্ধব ঠাকরেরা।

মহারাষ্ট্রে লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে বিজেপি নেতারা কোমর কষে নেমেছিলেন জমি পুনরুদ্ধারে। উল্টোদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন মহা বিকাশ আগাড়ি জোটের নেতারা। তবুও রাজনৈতিক পণ্ডিতরা আশা করেছিলেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই জোটের মধ্যে। গত ২০ নভেম্বর রাজ্যে এক দফায় ভোট শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ ভোট পণ্ডিতরা মহায়ুতি জোটকে কুর্সি দখলের লড়াইয়ে এগিয়ে রেখেছিলেন বটে, কিন্তু মরাঠা ভূমে যে এমনভাবে গেরুয়া ঝড় কিংবা মহায়ুতি সুনামি বইবে তা আঁচ করতে পারেননি তাঁরা।

শনিবার বৈদ্যুতিন ভোট যন্ত্র খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় মহা বিকাশ আগাড়ি জোটের প্রার্থীদের তুলনায় এগিয়ে মহায়ুতির প্রার্থীরা। খোদ বাণিজ্যিক রাজধানী মুম্বই তো বটেই ‌এমনকি বিদর্ভ-সহ বিভিন্ন এলাকায় এগিয়ে বিজেপি-এনসিপি ও শিবসেনা প্রার্থীরা। সময় যত এগিয়েছে ততই এগিয়েছেন মহায়ুতির প্রার্থীরা। আর লড়াইয়ের ময়দান থেকে ছিটকে পড়েছেন মহা বিকাশ আগাড়ির প্রার্থীরা। উদ্ধব ঠাকরে কিংবা শরদ পওয়ারের ম্যাজিক কাজে আসেনি।

শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন মহায়ুতি জোট ২৩৩ আসনে জিতেছে। তার মধ্যে বিজেপি একাই জিতেছে ১৩৩ আসনে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা জয়ী হয়েছে ৫৭ ও অজিত পওয়ারের এনসিপি জয়ী হয়েছে ৪১ আসনে। ‌উল্টোদিকে মহা বিকাশ আগাড়ির ঝুলিতে গিয়েছে ৪৯ আসন। তার মধ্যে উদ্ধব সেনা পেয়েছে ২০টি আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৫ এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির দখলে ১০টি ‌আসন। সমাজবাদী পার্টি জিতেছে ২টি আসনে। সিপিআইএম পেয়েছে একটি আসন। সবচেয়ে লজ্জার হল, মহারাষ্ট্র বিধানসভায় এই প্রথম কোনও বিরোধী দলনেতা থাকছেন  না। কেননা, বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য ন্যূনতম যত আসন পাওয়ার কথা, কোনও দলই তা পায়নি।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?