জঙ্গি সংগঠন হেফাজতের হুমকিতে নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করল মোল্লা ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে এবার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় নিষেধাজ্ঞার মুখে ধর্ম আর জাতির নামে বজ্জাতির বিরুদ্ধে সরব হওয়া মরমী সাধক লালন ফকির। তালিবানিদের মতোই গানবাজনা ইসলাম বিরোধী এমন ফতোয়া জারি করে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দিল জেলা প্রশাসন। যদিও মেলা বন্ধের হোতা জেলা প্রশাসক মোহাম্মদ মামুদুল হক দাবি করেছেন, কট্টর মৌলবাদী তথা জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামের নেতারা মেলা বসলে সব কিছু আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাই অশান্তি এড়াতে মেলা বন্ধ করে দেওযা হয়েছে। কিছু মুসুল্লি আর জঙ্গিদের কথায় দীর্ঘদিনের মেলা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ লালন ভক্ত ও অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘সত্যিই কী দেশে তালিবানি জমানা শুরু হল।’

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামে ‘মুক্তিধাম আশ্রম ও লালন আকাদেমি’ মহতী সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্ত ও অনুরাগীরা ওই মেলায় হাজির হন। চলে লালনগীতি নিয়ে চর্চা ও গান পরিবেশন। এবারও শুক্র (২২ নভেম্বর) ও শনিবার (২৩ নভেম্বর) ‘লালন মেলার’ আয়োজন করা হয়েছিল। মেলায় যোগ দিতে দূর-দূরান্ত থেকে হাজির হয়েছিলেন লালন ভক্তরা। কিন্তু মহতী সাধুসঙ্গে অংশ নেওয়ার সুযোগ হয়নি।

‘লালন মেলা’ ও ‘বাউল গান’ ইসলাম ধর্ম বিরোধী এমন ফতোয়া নিয়ে আসরে হাজির হয় কট্টরপন্থী ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম। গত সপ্তাহেই মুক্তিধাম আশ্রমের সামনে ঈদগাহ ময়দানে এক সভা করে সংগঠনটি। ওই সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির তথা জঙ্গি নেতা আবদুল আউয়াল। ‘লালন মেলা’ ও ‘গান-বাজনার’ আয়োজন হলে সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। আর জঙ্গি নেতার সেই হুমকিতেই ঠকঠকিয়ে কাঁপতে শুরু করেন প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা। মেলার আয়োজকদের ডেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, ‘ইসলাম বিরোধী কিছু করা যাবে না। মেলা বন্ধ রাখতে হবে।’ জেলা প্রশাসনের হুমকির মুখে শেষ পর্যন্ত মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মুক্তিধাম ও লালন আকাদেমির কর্ণধার ফকির শাহ জালাল।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘বেশ কয়েক বার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি। বলেছি, কোনও মাইক লাগাব না। নিজেদের জমির মধ্যে ত্রিপল খাটিয়ে লালন সাঁইকে নিয়ে চর্চা করব। কিন্তু সেই অনুমতিটুকু দেওযা হয়নি। যারা মেলায় অংশ নেওয়ার জন্য এসেছিলেন, তাদের জীবন যাতে বিপন্ন না হয়, তার জন্য তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি। নিজের ঘরেই বন্দি হয়ে রয়েছি। এমন অস্বস্তি নিয়ে কখনও কাটাইনি।’

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর